যুক্তরাষ্ট্রকে শেষ ম্যাচে উড়িয়ে দিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার। ৩০ বলে ৪৬ রানের পার্টনারশীপ গড়েন জিউস ও জাহাঙ্গীর। ২০ বলে ১৮ রান করেন জাহাঙ্গীর ও ১৫ বলে ২৭ রান করেন জিউস। নীতিশ কুমার করেন ৯ বলে ৩ রান। মিলিন্দ কুমার করেন ২০ বলে ৭ রান। ৭ বলে ২ রান করেন অ্যারন জনস। ১৮ বলে ১৮ রান করেন আন্ডারসন।
শ্যাডলি ভ্যান শালকউইক করেন ১৭ বলে ১২ রান। ৭ বলে ৬ রান করেন জসদীপ সিং। ৫ বলে ২ রান করেন নিসর্গ প্যাটেল। ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। ৩ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ৪ ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ৪ ওভারে ৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ।
নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান করে যুক্তরাষ্ট্র। ফলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১০৫ রান। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। ৩৯ বলে ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম। শেষ পর্যন্ত ৪২ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। ২৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন সৌম্য সরকার। ১০ উইকেটের বিশাল জয় তুলে নিল টাইগাররা। ফলে ২-১ শেষ হলো সিরিজ। প্রথম দুটি ম্যাচ জিতে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মত ১০ উইকেটের জয় পেল টাইগাররা। সৌম্য ও তামিমের হাত ধরে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাস গড়ার দিনে ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরুস্কার জিতেছেন মুস্তাফিজুর রহমান। আজকের ম্যাচে ১০ রান দিয়ে ৬ উইকেট নেয়াতে হয়েছেন ম্যাচ সেরা। আর পুরো সিরিজে ৩ ম্যাচে ১০ উইকেট পাওয়াতে হয়েছেন সিরিজ সেরা।
ম্যাচ শেষে কথা বলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, "আলহামদুলিল্লাহ (আজকের জয়ের জন্য)। আমি মনে করি ছেলেরা আজ অনেক ভালো খেলেছে। আমি মনে করি এই ম্যাচের আগে আমরা যে পরিকল্পনা করেছি, সবাই আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক (সিরিজ হার)। আমরা ভালো খেলিনি। এটা শিকার করতে হবে, কিন্তু আমরা একটি বড় জয় দিয়ে শেষ করেছি এবং আমি মনে করি বিশ্বকাপে যাওয়া আগে এই জয়টা আমাদেরকে সাহায্য করবে এবং আমরা সেই সমস্ত বিষয়গুলি জানি সেই অভিজ্ঞতাগুলো নিয়ে বিশ্বকাপ খেলবো। তাহলে আমাদের দলকে সাহায্য করবে।”
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live