এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময় সূচি ঘোষণা
চলতি মাসের শেষে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। ৩০ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময় ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই নির্দেশনা দিয়েছে শিক্ষমন্ত্রী। এ ছাড়া মানতে হবে আরও বেশ কিছু নির্দেশনা।
আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। মন্ত্রী জানান, গতবারের চেয়ে এবার ৯১ হাজার ৪৪৮ পরীক্ষার্থী বেড়েছে। ৮টি বোর্ডে প্রশ্নপত্রের ট্রাংক পৌঁছে গেছে। ৩টিতে বাকি আছে।
মহিবুল হাসান বলেন, এইচএসসির মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। মন্ত্রণালয় কোনো তাড়াহুড়ো চায় না। তবে আঞ্চলিক ও বৈশ্বিক মানদণ্ড রাখার চেষ্টা থাকবে। বন্যা পরিস্থিতি বিবেচনায় সিলেট অঞ্চল নিয়ে মন্ত্রণালয় যথাযথ প্রস্তুতি রেখেছে বলেও জানান মন্ত্রী।
এ ছাড়া শিক্ষমন্ত্রী কিছু নির্দেশনাও দেন:
* পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।
* পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে।
* ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন বা ডিভাইস নিতে পারবেন না কেন্দ্রে। ওই কর্মকর্তার ফোন হবে ফিচার ফোন।
* পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোন এবং এ-সম্পর্কিত সুবিধাসম্পন্ন ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- শেখ হাসিনা, মামলা ও দেশে ফেরা নিয়ে খোলামেলা সাকিব
- Sirin Labs Finney: বাংলাদেশে এখন যত টাকায় পাওয়া যায়
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান