বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে আইসিসি
শুরু হয়ে গেছে বিশ্বকাপের উত্তেজনা। তবে এখনও মাঠে নামা হয়নি বাংলাদেশের। আগামী ৮ জুন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। শক্তিমত্তা বিবেচনায় গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন ম্যাচ হবে এটি।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১০ জুন রাত সাড়ে ৮টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে এখনও পর্যন্ত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর দুই ম্যাচেই উইকেটের আচরণ ছিল খুবই অপ্রত্যাশিত।
৩ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা ১৯.১ ওভারে অলআউট হয়েছে ৭৭ রানে। ৬ উইকেটে জয়ের পথে এই রান তুলতে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয়েছে ১৬.২ ওভার। এরপর ভারত-আয়ারল্যান্ড ম্যাচেও ঘটে একই ঘটনা। ১৬ ওভারে ৯৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এই রান ভারত তুলেছে ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে। উইকেটের অসম বাউন্সে চোট পেয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
এই স্টেডিয়ামের উইকেট নিয়ে তাই সমালোচনা করছেন অনেকে। এমনকি এ নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাসাউ স্টেডিয়ামের উইকেট নিয়ে অসন্তুষ্টির কথা জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সংবাদবিজ্ঞপ্তিতে আইসিসি বলেছে, ‘আইসিসি বুঝতে পেরেছে আমরা সবাই যেরকম আশা করেছিলাম, নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটগুলো সেরকম আচরণ করেনি। গতকালের ম্যাচের পর থেকে বিশ্বমানের মাঠকর্মীরা কঠিন পরিশ্রম করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, (এ ভেন্যুতে) পরের ম্যাচগুলোর জন্য যাতে সম্ভাব্য সেরা উইকেট দেওয়া যায়।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live