পাকিস্তানের ম্যাচের আগে পাল্টে যেতে পারে ভারতের অধিনায়ক
আগামীকাল ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে। ভারতীয় দল ইতিমধ্যেই আয়ারল্যান্ডকে পরাস্ত করে ‘A’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে টিম ইন্ডিয়া।
ভারতীয় দল তাদের শেষ ম্যাচটি জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দল চলতি বিশ্বকাপের মরশুমে হয়েছে একেবারে ফ্লপ। হোস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছে পাকিস্তানকে। USA’র কাছে পরাজিত হওয়ার পর অনেকটাই আত্মবিশ্বাস হ্রাস পেয়েছে আমেরিকার।
মেগা ম্যাচের আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে শুরু হয়েছে চর্চা। মূলত আয়ারল্যান্ড’এর বিরুদ্ধে ব্যাটিং করার সময়ই চোট পেয়েছিলেন রোহিত এবং তাকে ফিরে যেতেও দেখা গিয়েছিল। যদিও প্রথম ম্যাচ জেতার পর ক্যাপ্টেন রোহিত জানিয়ে দিয়েছিলেন তিনি সুস্থ রয়েছেন।
আবার শুক্রবার অনুশীলন করতে গিয়ে রোহিত তার আঙুলে চোট পেয়েছিলেন এবং শোনা গিয়েছিল যে তিনি যন্ত্রনায় কাতরাতে কাতরাতে নেট ছেড়েছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি আবার হালকা চিকিৎসা নিয়েই নেটে ফিরে আসেন। রোহিত বেশ ভালো আছেই বলে জানা গিয়েছিল।
এরই মধ্যে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের প্রমুখ পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ভারতীয় দলের ক্যাপ্টেনসি করতে দেখা যাবে আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। আসলে সমাজ মাধ্যমে বুমরাহ পত্নী সঞ্জনা গণেশন (Sanjana Ganesan) পোস্ট করে লিখলেন কেন, ”কান্ট ওয়েট ফর জশপ্রীত টু ডু দ্য টস।”
সঞ্জনার এই পোস্টের পর সমাজ মাধ্যম জুড়ে হইচই শুরু হয়ে যায় এবং নেটিজেনদের মুখে মুখে রোহিতের না খেলার কথা শোনা যায়। প্রথমত রোহিত শর্মা সুস্থ রয়েছেন এবং তিনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি খেলবার নিশ্চয়তা দিয়েছেন।
দ্বিতীয়ত যদিও রোহিত পাকিস্তানের বিরুদ্ধে না খেলেন তাহলে ভারতীয় দলের হয়ে টস করতে আসবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতীয় দলের সহ অধিনায়ক হওয়ার সুবাদে তিনিই দেবেন রোহিতকে দায়িত্ব। যদিও রবিবার সব জল্পনার উত্তর মিলবে। পাশপাশি ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি।
আগামীকাল ভারতের থেকে বেশি পরিমাণ চিন্তায় থাকবে পাকিস্তান দলটি। মূলত কালকের ম্যাচে ভারতের বিরুদ্ধে পরাজিত হলেই বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিতে হবে পাকিস্তান দলকে। আমেরিকা যুক্তরাষ্ট্র ২ ম্যাচ খেলেই জয়লাভ করেছে দুটি ম্যাচে জয়লাভ করেছে অন্য দিকে আগামীকাল টিম ইন্ডিয়া পাকিস্তানকে পরাস্ত করলেই দুই পয়েন্ট সংগ্রহ করে ভারতীয় দল চাইবে সুপার এইটের মঞ্চে পৌঁছাতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি