ব্রেকিং নিউজ: ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে ৯ জুন জারি করা এক সার্কুলারে জানানো হয়, ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এছাড়া, ব্যাংকগুলোর অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার অধীনে বাংলাদেশ ব্যাংক জারি করেছে।
বর্তমানে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং অফিস সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। নতুন নিয়মে লেনদেনের সময় আধা ঘণ্টা এবং অফিসের সময় এক ঘণ্টা বৃদ্ধি পাবে। ৬ জুন সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ও প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ১৯ জুন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। তবে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে। জরুরি পরিসেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ