টার্গেট ১২০ রান, ভারতের বিপক্ষে পাকিস্তানের হারার আসল কারণ ফাঁস
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর সহজ লক্ষ্য পেয়েও পাকিস্তান জয়ের খুব কাছে গিয়েও পরাজিত হয়েছে। মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমদের নেতৃত্বে দ্য গ্রিন ম্যানরা নাটকীয়ভাবে ৬ রানে হেরে যায়। এর ফলে পাকিস্তানের সুপার এইটে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
এই লজ্জাজনক হারের পরে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের কোচ গ্যারি কারস্টেন। হারের কারণ হিসেবে উঠে এসেছে ম্যাচের একটি বিশেষ মুহূর্ত। কারস্টেনের মতে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারাই এই পরাজয়ের প্রধান কারণ।
তার ভাষ্যমতে, ‘আমি জানতাম ১২০ রান সহজ টার্গেট হতে যাচ্ছে না। কারণ, ভারত যদি ১২০ রান করে তার মানে এটা সহজ নয়। কিন্তু আমরা একটা সময় ২ উইকেটে ৭২ এ ছিলাম। তখনও ৬-৭ ওভার বাকি। কাজেই সেখান থেকে আমরা নিজেদের যেই অবস্থানে নিয়ে এসেছি, এটা হতাশাজনক।’
হারের কারণ হিসেবে কারস্টেনের মন্তব্য, ‘হয়তো আমরা এতটা ভালো সিদ্ধান্ত নিতে পারিনি। আপনি খেলা শুরু করেছেন, বল হাতে, ৮ উইকেট আপনার হাতে, সেই সময়ে সিদ্ধান্ত নেওয়া যেত। এটাই খেলা। এটাই আন্তর্জাতিক ক্রিকেট। আর আপনি যদি এরকম ভুল করেন, তার মানে আপনি ভুগতে যাচ্ছেন।’
তিনি যোগ করেন, ‘আমার মনে হয়, খেলার গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম। রিজওয়ান আমাদের জন্য ভালো খেলছিল। আমরা জানতামও এটা ব্যাট করার জন্য কঠিন উইকেট। এরপরও আমরা বেশ ভালোভাবেই চেজ করতে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত সেটি হলো না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live