টাইগারদের ম্যাচ হারিয়ে বাংলাদেশকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হেনরিখ ক্লাসেন
ছোট টার্গেটে ব্যাট করতে নেমে জয়ে খুব কাছে গিয়ে হেরেছে বাংলাদেশ। নিউইয়র্কের নাসাউয়ের কঠিন পিচে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাছিল মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়। তবে এক আম্পায়ার্স কলে তছনছ হয়ে যায় বাংলাদেশের ইতিহাস গড়ার স্বপ্ন। এদিন অবশ্য ভাগ্যও কিছুটা খারাপ ছিল শান্তদের।
বাউন্ডারি লাইনে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ। তার আগে আম্পায়াদের দুটো বিতর্কিত সিদ্ধান্ত। সবমিলিয়ে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশের হারের চিত্রনাট্য যেন একটু বেশিই বৈচিত্রপূর্ণ ছিল। খেলা শেষে তাই লড়াকু বাংলাদেশের প্রশংসা করেছেন অনেকেই।
যে তালিকায় ছিলেন ম্যাচসেরা হওয়া হেনরিখ ক্লাসেন। ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করা টাইগারদের নিয়ে প্রশংসা করেছেন আফ্রিকান এই ব্যাটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্লাসেন অকপটেই বললেন, বাংলাদেশ দুর্দান্ত দল।
তিনি বলেন, ‘(টসে জিতে আগে ব্যাটিং কারণ) তৃতীয় ম্যাচ এই উইকেটে। আসলে তারা (বাংলাদেশ) দুর্দান্ত হয়ে যায় যখন উইকেট স্লো থাকে। যে কারণে আমরা চাইনি ১২০ রান তাড়া করতে। উইকেট অন্য ম্যাচের চেয়ে ভালো ছিল, তবে চাপের মধ্যে বাংলাদেশের বিপক্ষে (খেলাটা কঠিন), তাদের দলে বিশ্বের অন্যতম সেরা কাটার, স্পিনার রয়েছে তারা উঁচু মানের। এজন্য আমরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি।’
লো স্কোরিং ম্যাচ খেলা প্রসঙ্গে ক্লাসেন বলেন, ‘আসলে আপনি পাওয়ারপ্লেতে অনেকভাবেই খেলতে পারেন। হয়ত মেরে খেলতে পারেন অথবা ধরে খেলতে পারেন উইকেট রেখে পরে। আজকে কুইন্টন (ডি কক) চেয়েছে মেরে খেলতে। সে আগের ম্যাচেও এই প্ল্যানে খেলেছে। কারণ পরে কাজটা কঠিন হয়ে যায়। ফলে তুলে মারলে ফাঁকা জায়গা পাওয়া যায়। দুর্ভাগ্যজনকভাবে বলটা লো হয়ে গিয়েছিল, নয়ত উপরে তিনতলায় চলে যেত হয়ত। সে দারুণ মারছিল। সে আমাদের ভালো শুরু এনে দেয়। আমরা পরে উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। অন্যান্য ম্যাচের মত করেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা