আম্পায়ারের ভুল সিদ্ধান্তে নাটকীয় হারের পর মাহমুদউল্লাহর স্ট্যাটাস, যা বললেন তারকা ব্যাটার
ছোট টার্গেটে ব্যাট করতে নেমে জয়ে খুব কাছে গিয়ে হেরেছে বাংলাদেশ। নিউইয়র্কের নাসাউয়ের কঠিন পিচে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাছিল মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়। তবে এক আম্পায়ার্স কলে তছনছ হয়ে যায় বাংলাদেশের ইতিহাস গড়ার স্বপ্ন। এদিন অবশ্য ভাগ্যও কিছুটা খারাপ ছিল শান্তদের।
বাউন্ডারি লাইনে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ। তার আগে আম্পায়াদের দুটো বিতর্কিত সিদ্ধান্ত। সবমিলিয়ে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশের হারের চিত্রনাট্য যেন একটু বেশিই বৈচিত্রপূর্ণ ছিল।
শেষ দুই বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ রান। সেই মুহূর্তে লো ফুল টস দিলেন মহারাজ। তুলে মারলেও সীমানা পার করতে পারলেন না মাহমুদউল্লাহ। সীমানার ঠিক ভেতরে এইডেন মার্করাম লাফিয়ে দারুণ ক্যাচ লুফে নিলে অবিশ্বাস ফুটে উঠল ২৭ বলে ২০ করা মাহমুদউল্লাহর চোখেমুখে।
এরপর ম্যাচের শেষ বলটিও ফুল টস দিলেন মহারাজ। কিন্তু ক্রিজে যাওয়া তাসকিন আহমেদও সেটা কাজে লাগাতে ব্যর্থ হলেন। এলো স্রেফ সিঙ্গেল। এতে বোলারদের নৈপুণ্যের পর ব্যাটিংয়ে সম্ভাবনা গিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হারল বাংলাদেশ।
এমন হারের পর গতকাল সোমবার (১০ জুন) ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া স্ট্যাটাসে মাহমুদউল্লাহ বলেন, ‘ভাগ্য সহায় হয়নি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়েছি। যা ম্যাচটাকে এই জায়গায় এনেছে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।’
শেষ আটে যেতে হলে পরের দুই ম্যাচে জেতাটা খুবই জরুরি বাংলাদেশের। পরের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আগামী ১৩ জুন ডাচদের বিপক্ষে মাঠে নামবে নাজমুল শান্তর দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live