এবার তাওহিদের আউট নিয়ে অবিশ্বাস্যভাবে যা বললেন রমিজ রাজা
ছোট টার্গেটে ব্যাট করতে নেমে জয়ে খুব কাছে গিয়ে হেরেছে বাংলাদেশ। নিউইয়র্কের নাসাউয়ের কঠিন পিচে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাছিল মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়। তবে এক আম্পায়ার্স কলে তছনছ হয়ে যায় বাংলাদেশের ইতিহাস গড়ার স্বপ্ন। এদিন অবশ্য ভাগ্যও কিছুটা খারাপ ছিল শান্তদের।
বাউন্ডারি লাইনে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ। তার আগে আম্পায়াদের দুটো বিতর্কিত সিদ্ধান্ত। সবমিলিয়ে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশের হারের চিত্রনাট্য যেন একটু বেশিই বৈচিত্রপূর্ণ ছিল। তবে, ফলাফল ছাপিয়ে আলোচনায় আম্পায়ারিং ইস্যু। পাশাপাশি তাওহিদ হৃদয়ের আউটটাও নিয়েও প্রশ্ন তুলেছেন রমিজ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘উপমহাদেশের আরও একটি দলের ম্যাচ জেতা উচিত ছিল এবং তারা জিততে পারেনি। যেখানে সমস্যা হয়েছে, তা হলো স্নায়ুতে। টেম্পারামেন্ট, জেতার ইচ্ছা, রান তাড়ার সক্ষমতা, আপনার ম্যাচ বুঝতে পারার ক্ষমতা—পাকিস্তানের মতো বাংলাদেশের ক্ষেত্রেও এসব কিছু প্রশ্নবিদ্ধ হয়েছে। দেখুন, ১০০–এর কাছাকাছি স্কোর তো করা উচিত ছিল। উইকেট যেমন হোক, কন্ডিশন যেমন হোক, প্রতিপক্ষ যে–ই হোক (এই রান নিয়ে নেওয়া উচিত ছিল)।’
এরপর রমিজ বিতর্কিত ইস্যুতে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার জন্য আনন্দের এবং বাংলাদেশের জন্য হতাশার মুহূর্ত ছিল হৃদয়ের আউট হয়ে যাওয়া। সে দারুণ ব্যাট করছিল। সে সহজাত প্রতিভাও বটে। ভয়ডরহীন ক্রিকেট খেলে। কিন্তু রাবাদার বলে তাকে এমন একটি আউট দিয়ে দিয়েছে আম্পায়ার, যেটি না দিলেও পারত। ওই আউট নাও হতে পারত। সেটা ছিল আম্পায়ার্স কল এবং বল লেগেছে অনেক ওপরে। এরপর লেগ সাইড দিয়ে বল চলেও যাচ্ছিল। মনে হচ্ছে ভাগ্যও বাংলাদেশের পক্ষে ছিল না। তখন আম্পায়ার যদি হৃদয়ের আউট না দিত; কারণ, সেটা আউট না হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল, তবে এই ম্যাচ বাংলাদেশ জিততেও পারত। আর এমন সময়েই রাবাদা একটি দারুণ ব্রেক থ্রু এনে দিয়েছে। যার ফলে হৃদয় আউট হয়েছে এবং শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন