একাদশ থেকে বাদ পড়া উচিত সাকিবের? অবিশ্বাস্য ভাবে যা বললেন তামিম
ক্যারিয়ারের পুরোটা সময় ব্যাটে-বলে আধিপত্য দেখিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু বর্তমানে তার সেই পুরনো রূপ খুঁজে পাওয়া যাচ্ছে না। চোখের সমস্যার কারণে লম্বা সময় ধরে ব্যাট হাসছে না, আর বল হাতেও ছন্দে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে ভক্তদের পক্ষ থেকে। এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সাকিব মাত্র ১ ওভার বল করে ৬ রান দেন এবং কোনো উইকেট পাননি। ব্যাট হাতেও বাজে শট খেলে আউট হওয়ায় সমালোচনা শুরু হয়েছে তাকে নিয়ে।
মঙ্গলবার (১১ জুন) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর পডকাস্টে সাকিবকে বাদ দেওয়া উচিত কি না, এ প্রশ্নের জবাবে তামিম বলেন, "অবশ্যই না (হাসি)। আমি মনে করি তার ফর্মে ফেরাটা জরুরি। সে একজন অভিজ্ঞ বোলার এবং দীর্ঘ সময় ধরে বিশ্বের এক নম্বর বোলার ছিল। তাই সে যদি চার ওভার বোলিং না করে, তার মানে এখানে কোনো সমস্যা আছে।"
সাকিবের ব্যাটিং প্রসঙ্গে তামিম বলেন, "চোখের সমস্যার কারণে সাম্প্রতিক সময়ে শর্ট বল খেলতে সমস্যার মুখোমুখি হচ্ছেন সাকিব। আমি মনে করি, এটা নিয়ে তার আরও কাজ করা উচিত এবং দেখা উচিত ভবিষ্যতে খেলাটাকে সে কিভাবে নেবে।"
এছাড়াও আলোচিত সেই সিদ্ধান্ত প্রসঙ্গে তামিম বলেন, "যদি ব্যাটসম্যান আউট না হয়, আর বল যদি তার থাইপ্যাডে বা অন্য কোথাও লেগে বাউন্ডারির বাইরে চলে যায়, তবে সে ক্ষেত্রে রান দেওয়া উচিত। যদি সে আউট না হয় আরকি। এটা আমি কঠিনভাবে বিশ্বাস করি।"
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live