শেবাগের কড়া সমালোচনা যা বললেন সাকিব
দীর্ঘ সময় ধরে অফ ফর্মে ছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে বলে দুই বিভাগেই নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। এমতবস্থায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারার পর সাকিবকে নিয়ে কড়া সমালোচনা করেন ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। লজ্জায় সাকিবকে অবসর নেওয়ার পরামর্শ দেন তিনি। এবার শেবাগের সেই আলোচিত মন্তব্য নিয়ে মুখ খুললেন সাকিব।
ছন্দে না খাকায় নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ চাপে থেকেই খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে খেলেছেন ৬৪ রানের অসাধারণ এক ইনিংস। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। নিজেকে ফিরে পেয়েছে খুশি দেশসেরা অলরাউন্ডার।
নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘দলে কতটা অবদান রাখা গেল, এটাই আসল কথা। টি-টোয়েন্টি ম্যাচে প্রথম চার ব্যাটসম্যানের কারও ১৬/১৭ ওভার ব্যাটিং করাটা খুব গুরুত্বপূর্ণ, আজ আমি তা করতে পেরেছি বলে খুশি।’
তিনি আরও যোগ করেন, ‘এরকম পরিস্থিতি যখনই আসে, আল্লাহ ভালো কিছু দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পেরেছি। গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট পেয়েছি। দেশ থেকে আসার আগে কেউ যদি বলতো আমাদের ৪ পয়েন্ট থাকবে, তাহলে আমরা খুশি মনেই নিতাম।’
এরপর শেবাগের সেই আলোচিত মন্তব্যের বিষয়ে সাকিব বলেন, ‘আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না। আমার মনে হয়, ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের কাজ ব্যাটিং করা, রান করা। বোলারদের কাজ উইকেট নেওয়া। ফিল্ডারদের কাজ ভালো ফিল্ডিং করা, ক্যাচ নেওয়া।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা