আল্লাহ অনেক দয়ালু, খারাপ সময়ে তিনিই উদ্ধার করেন : সাকিব
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান সর্বশেষ ফিফটির দেখা পেয়েছিলেন ২০২২ সালের অক্টোবরে। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ৬৮ রান করেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। এরপর কেটে গেছে ২০ মাস, কিন্তু ফিফটির দেখা পাননি সাকিব। অবশেষে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই আক্ষেপ মিটিয়ে খেললেন ৬৪ রানের অসাধারণ এক ইনিংস।
ডাচদের বিপক্ষে এই ম্যাচের আগে সাকিবের ওপর ছিল প্রচণ্ড চাপ। রান খরায় থাকা বাংলাদেশের সফলতম ক্রিকেটার দলের চাহিদার সময়ে জ্বলে ওঠেন। দলকে চ্যালেঞ্জিং পুঁজি পাইয়ে দিতে খেলেন অপরাজিত ফিফটি। এমন দুর্দান্ত এক প্রত্যাবর্তনের পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাকিব।
গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার প্রতি সবসময় অনেক দয়ালু। খারাপ সময় যখনই আসে, আল্লাহ ভালো কিছু দিয়ে দেন। ভালো কিছু করতে পেরে আমি খুশি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল দুটি পয়েন্ট পাওয়া, যা আমরা পেয়েছি। কিভাবে জিতেছি আমার কাছে সেটা এত গুরুত্বপূর্ণ নয়। বিশ্বকাপের মতো মঞ্চে আপনি ম্যাচ জিতেছেন সেটাই বড় বিষয়।’
সমালোচনার জবাব দিতে একটি ম্যাচ জেতানো ইনিংস বড্ড প্রয়োজন ছিল সাকিবের। আগেও বহুবার যেমনটি করে দেখিয়েছেন সাকিব, সমালোচনার মুখে ভালো ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষেও সেটাই আরও একবার করে দেখালেন সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live