মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন নেদারল্যান্ডসের কোচ কুক
রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে টাইগাররা। আর বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এমন বোলিংয়ের পর মুস্তাফিজ বন্দনায় মেতেছেন নেদারল্যান্ডসের কোচ কুক।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুক বলেন, ‘উইকেট দুই দলকেই ব্যাটিংয়ে সহায়তা করেছে। বাংলাদেশ রান তুলেছে ভালো, কয়েকটা বিগ ওভার ছিল। তাদের অভিজ্ঞ বোলার আছে, তাতে আমাদের জন্য এই রান তাড়াটা কঠিন ছিল।'
এদিকে টাইগার পেসার মুস্তাফিজের প্রশংসা করে কুক বলেন, 'স্কট ও সাইব্র্যান্ডের পার্টনারশিপে আমরাও ভালো অবস্থানে ছিলাম। শেষ ৫ ওভারে ৪৯ রান দরকার ছিল, আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। মুস্তাফিজ বোলিংয়ে আসল আর ব্যাটাররা মিস করতে থাকল। প্রতিপক্ষ হিসেবে এ ব্যাপারটা দেখা একটু কঠিন ছিল (হাসি)। এই ম্যাচ থেকে ছেলেরা অনেক কিছু শিখবে। আমরা প্রস্তুতি ও পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি।’
কুক আরো বলেন, ‘আইপিএলে একেক বলে গড়ে ২ রান করে হয়েছে। তবে বিশ্বকাপে এই কন্ডিশনে চিত্রটা ভিন্ন। ফিজ ও অন্য বোলারদের কৃতিত্ব দিতে হবে। তারা কন্ডিশনকে বেশ কাজে লাগিয়েছে। উইকেট হারিয়ে আমরা মোমেন্টাম হারিয়েছি, সেই সাথে শেষদিকে অনেক ডট বলও হয়েছে।’
এখনও সুপার এইটের আশা ছাড়ছেন না কুক, ‘এখনও অনেক পথ বাকি। নেট রান রেটে চোখ রাখতে হবে। আশা করছি অন্য ম্যাচের ফলাফলও আমাদের পক্ষে আসবে। দিনশেষে অবশ্য এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলতে পারি। ওদের প্রস্তুতি ম্যাচে হারিয়েছি। গত বছরও তাদের বিপক্ষে ক্লোজ ম্যাচ খেলেছি। আশা করছি ভালো দুই দলের ভালো একটা ম্যাচ হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live