দক্ষিণ আফ্রিকার কাছে এক রানে হেরে বাংলাদেশকে সতর্ক করে যা বললেন নেপাল অধিনায়ক রোহিত
আজ ইতিহাস গড়তে গিয়ে পারেনি নেপাল। এক রানের জন্য দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বসে নেপাল। আর এতেই ইতিহাস গড়া থেকে বঞ্চিত হয় তারা। তবে এই আত্মবিশ্বাস বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কাজে গালাতে চায় নেপালের অধিনায়ক।
নেপাল অধিনায়ক রোহিত পাওডেল সে কথাই জানিয়েছেন, 'আমরা এই পরিস্থিতি (সুপার এইট নিয়ে) নিয়ে অবগত ছিলাম। আজ জিতলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নক আউট হতো।
এটা যেহেতু হয়নি, পরের ম্যাচ গর্বের জন্য খেলব। আমরা টেস্ট খেলুড়ে দেশকে হারাতে চাই। আজ হয়নি, আগামী ম্যাচে সেটা করতে চাই। আজ যেই আত্মবিশ্বাস পেলাম সেটা ধরে রাখতে চাই।
রোহিত আরো যোগ করেন, 'আমরা আজ যেভাবে খেলেছি, এটা দেখিয়েছি যে আমরা এখানে কেন এসেছি। এটা আমাদেরকে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে।'
প্রোটিয়াদের বিপক্ষে হারে সুপার এইটের স্বপ্ন কার্যত শেষ নেপালের। তবে বিশ্বকাপে নিজের দল ও দলের পারফরম্যান্স নিয়ে বেশ গর্বিত রোহিত, 'এই দল নিয়ে আমি অনেক গর্বিত। বিশেষ করে যেভাবে বোলিং ও ব্যাটিং করেছি তাতে গর্বিত।
আমরা খুব কাছে গিয়েছিলাম, চাপের মুহূর্তেও ভালো করছিলাম। আশা করছি পরের ম্যাচে ফল ভিন্ন হবে। আমরা যদি নিয়মিত বড় মঞ্চে মনযোগ পাই, তাহলে ভালো হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live