MD. Razib Ali
Senior Reporter
তানজিম সাকিবে বিধ্বস্ত নেপাল, ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন নেপালের অধিনায়ক রোহিত
আজ গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তবে শুরু থেকেই ধুকতে থাকে টাইগাররা। ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারের আগেই অল-আউট হয় বাংলাদেশ। ১৯.৩ ওভারে ১০৬ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের সামনে পড়ে নেপালের ব্যাটার। মুস্তাফিজ, তানজিম সাকিব ও তাসকিনের অগ্নিঝরা বোলিংয়ে ১৯.১ ওভারে ৮৫ রানে অল-আউট হয় নেপাল। ফলে ২২ রানের জয় নিয়ে শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করলো বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলের উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে ফিরেন তানজিদ তামিম। তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। ৫ বলে ৪ রান করেন তিনি। এরপর বেশিক্ষণ ঠিকতে পরেনি লিটন দাস। ১২ বলে ১০ রান করেন তিনি।
৭ বলে ৯ রান করেন তাওহীদ হৃদয়। ১৩ বলে ১৩ রান করে রান আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ২২ বলে ১৭ রান করেন সাকিব। ২৬ বলে ১২ রান করেন জাকের আলী। ৫ বলে ৩ রান করেন তানজিম সাকিব। ৭ বলে ১৩ রান করেন রিশাদ হোসেন। ৪ বলে ৩ রান করেন মুস্তাফিজ। ১৫ বলে ১২ রান করেন তাসকিন।
১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৮৫ রানে অল-আউট হয় নেপাল। বাংলাদেশের হয়ে ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৪ উইকেট নেন তানজিম সাকিব। ম্যাচ সেরার পুরুষ্কার উঠে তার হাতে। ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৩ উইকেট নিন মুস্তাফিজ। ২.২ ওভার বল করে ৯ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন তাসকিন।
ম্যাচ হেরে বাংলাদেশের বোলারদের প্রশংসা করেছেন নেপালের অধিনায়ক রোহিত পাওডেল। তিনে বলেন, আমরা বোলিং ইউনিট হিসেবে খুব ভালো বল করেছি। তবে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও ভালো করা উচিত ছিল, বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের। আমাদের আরও দৃঢ়ভাবে ব্যাট করা উচিত ছিল। বাংলাদেশ নতুন বলে খুব ভালো বোলিং করেছে এবং আমরা তখন চাপে পড়ে গিয়েছিলাম। তারা আমাদের কঠিন প্রশ্নের সম্মুখীন করেছিল। পরে আমরা কিছুটা পার্টনারশিপ গড়েছিলাম, কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা আরও ভালো করতে পারত এবং আরও বেশি দায়িত্ব নিতে পারত।
তিনি আরও বলেন, আমাদেরকে আরও মনোযোগ দিতে হবে, কোথায় রান করতে হবে এবং পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করতে হবে তা জানা প্রয়োজন। মাঠে এবং বল হাতে আমরা যথেষ্ট ভালো আছি, তবে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। এই দলের অসাধারণ সম্ভাবনা রয়েছে। আমাদের প্রত্যেক খেলোয়াড়কে সমর্থন করতে হবে এবং আসন্ন বিশ্বকাপে আমরা আরও ভালো করার আশা রাখি। (আমাদের ভক্তদের সম্পর্কে) আমরা তাদের মতোই হতাশ। কয়েকটি ম্যাচে আমরা জয়ের কাছাকাছি ছিলাম। এটি আমাদের সবার জন্য হৃদয়বিদারক ছিল, এবং আমরা আসন্ন বছরগুলোতে তাদের খুশি করার চেষ্টা করব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live