সুপার এইটে বাংলাদেশের সকল ম্যাচের সময় সূচি প্রকাশ, দেখেনিন প্রতিপক্ষ যারা
আজ গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তবে শুরু থেকেই ধুকতে থাকে টাইগাররা। ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারের আগেই অল-আউট হয় বাংলাদেশ। ১৯.৩ ওভারে ১০৬ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের সামনে পড়ে নেপালের ব্যাটার। মুস্তাফিজ, তানজিম সাকিব ও তাসকিনের অগ্নিঝরা বোলিংয়ে ১৯.১ ওভারে ৮৫ রানে অল-আউট হয় নেপাল। ফলে ২২ রানের জয় নিয়ে শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করলো বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলের উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে ফিরেন তানজিদ তামিম। তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। ৫ বলে ৪ রান করেন তিনি। এরপর বেশিক্ষণ ঠিকতে পরেনি লিটন দাস। ১২ বলে ১০ রান করেন তিনি।
৭ বলে ৯ রান করেন তাওহীদ হৃদয়। ১৩ বলে ১৩ রান করে রান আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ২২ বলে ১৭ রান করেন সাকিব। ২৬ বলে ১২ রান করেন জাকের আলী। ৫ বলে ৩ রান করেন তানজিম সাকিব। ৭ বলে ১৩ রান করেন রিশাদ হোসেন। ৪ বলে ৩ রান করেন মুস্তাফিজ। ১৫ বলে ১২ রান করেন তাসকিন।
১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৮৫ রানে অল-আউট হয় নেপাল। বাংলাদেশের হয়ে ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৪ উইকেট নেন তানজিম সাকিব। ম্যাচ সেরার পুরুষ্কার উঠে তার হাতে। ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৩ উইকেট নিন মুস্তাফিজ। ২.২ ওভার বল করে ৯ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন তাসকিন।
চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে বাংলাদেশ ডি গ্রুপের দ্বিতীয় নম্বর দল হিসেবে উঠেছে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এই রাউন্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। ২১ জুন প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।
ঠিক তার পরের দিন ২২ জুন সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। নিজেদের শেষ ম্যাচে ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!