বিশ্বকাপে কতদূর যাবে বাংলাদেশ জানিয়ে দিলেন মুশফিক
বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক ভক্ত-সমর্থকরা ভেবেছিলেন বাংলাদেশ সুপার এইটে নয়, বরং গ্রুপপর্ব থেকেই বিদায় নেবে। তবে, পারফরম্যান্স দিয়ে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ১৭ বছর পর সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ। যা দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় অর্জন। এবার বিশ্বকাপে কতদূর যাবে বাংলাদেশ, সেই বিষয়ে জানালেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
গতকাল সোমবার (১৭ জুন) ঈদের নামাজ শেষে বগুড়ায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, 'ভালো খেলছে যতদূর দেখলাম। সেমিফাইনাল পর্যন্ত যেন অন্তত যেতে পারি। আমাদের সেই সামর্থ্য আছে। আমি এই আশা করি এবং দলের জন্য দোয়া করি।'
বিশ্বকাপের পরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মুশফিক। এই বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপের পর পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ আছে। ইনশাআল্লাহ সেজন্য প্রস্তুত হচ্ছি। সবাইকে ঈদুল আজহার মোবারক জানাই। সবাই যার যার পরিবার, আত্মীয়স্বজন ও গরিব মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। সবাই যেন সহি-সালামতে ও নিরাপদে কোরবানি করেন।’
আইসিসির সূচি অনুযায়ী, সুপার এইটে বাংলাদেশ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সাথে গ্রুপ ওয়ানে রয়েছে। আগামী ২১ জুন সকাল সাড়ে ছয়টায় অ্যান্টিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন ২২ জুন রাত সাড়ে আটটায় একই মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হবে। সবশেষ ২৫ জুন সকাল সাড়ে ছয়টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live