তানজিম সাকিবকে নিয়ে ডেল স্টেইনের অবিশ্বাস্য মন্তব্য
তানজিম হাসান সাকিবের আইডল ডেল স্টেইন—এ কথা ক্রিকেটপাড়ায় অজানা নয়। সাকিব নিজেই এটি প্রকাশ করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের পর সাকিবের সঙ্গে কথা হয় স্টেইনের। তবে, নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে সাকিবের অসাধারণ পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন স্টেইন।
নেপালকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন সাকিব। চার ওভারে সাত রানে চার উইকেট নেন তিনি, যার মধ্যে ২১টি ডট বল ছিল। সেই ম্যাচের ধারাভাষ্য কক্ষে উপস্থিত ছিলেন কিংবদন্তি পেসার স্টেইন। সাকিবের খেলা দেখে অভিভূত স্টেইন জানান, সাকিবের গতি ও বলের লাইন চমৎকার।
বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্টেইন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ম্যাচে তার বোলিং দেখেছিলাম। কথাও হয়েছিল। আবারও দেখলাম। তার বোলিং চমৎকার। শুধু জোরে বল করলেই হয় না, লাইন ঠিক রাখতে হয়। ঠিক সময়ে ছন্দ ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। তানজিম সাকিবের মধ্যে এই ব্যাপারটা আছে। সে জানে কখন কোথায় বল করতে হয়।’
নেপাল ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর সাকিব বলেন, ‘আমার লক্ষ্য ছিল ভয় না পেয়ে ভালো জায়গায় বল করা। আমরা জানতাম এই লক্ষ্যেই আমরা নেপালকে আটকে দিতে পারব। আমি নিজের পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। আমরা নিজেদের ওপর ভরসা রেখেছি, যেটা আসলে কাজে দিয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live