ব্রেকিং নিউজ: আইসিসি থেকে শাস্তি পেলেন তানজিম সাকিব
গ্রুপ পর্বে দারুণ তিন জয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ। আগামী ২১ জুন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। এমন আনন্দমুখর সময়ে দুঃসংবাদ শুনতে হলো পেসার তানজিম হাসান সাকিবকে, কেননা আইসিসির শাস্তি পেয়েছেন এই তরুণ পেসার।
নেপালের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করে বাংলাদেশকে জেতান সাকিব। সেই ম্যাচে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নিয়েছিলেন ৪টি উইকেট, এবং ২১টি ডট বল দিয়ে আলোচনায় আসেন। তবে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় শাস্তি পেলেন তিনি।
নেপালের ইনিংসের তৃতীয় ওভারে ব্যাট করছিলেন নেপালের অধিনায়ক রোহিত পাড়েল। বল করার এক পর্যায়ে হঠাৎ তার দিকে তেড়ে যান তানজিম। এসময় দুজনের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং রোহিতকে বুক দিয়ে ধাক্কা দেন তানজিম।
এই ঘটনা ভালোভাবে নেয়নি আইসিসি। গতকাল মঙ্গলবার (১৮ জুন) এক বিবৃতিতে নেপালের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভাঙার অভিযোগে তানজিমের শাস্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ম্যাচ রেফারি তার বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানানোর পরই এই শাস্তি এসেছে।
জানা গেছে, আইসিসির আচরণবিধি অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ অনুচ্ছেদ অনুযায়ী শাস্তি পেয়েছেন তানজিম। এই পেসার অপরাধ মেনে নেওয়ায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live