শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের মধ্যকার ৩৬১ রানের টি-টোয়েন্টি ম্যাচ, দেখেনিন ফলাফল
বিশ্বকাপের শুরুতে চাপে থাকা ইংল্যান্ড এখন সুপার এইটে উড়ছে। প্রথম ম্যাচেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে শেষ আটের শুরুটা দুর্দান্তভাবে করেছে ইংল্যান্ড।
বৃহস্পতিবার (২০ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। জবাবে, ইংলিশ ব্যাটসম্যানদের দৃঢ়তায় মাত্র ১৭.৩ ওভারে ৮ উইকেটে জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে উড়ন্ত শুরু করেন দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। তাদের ৬৭ রানের অনবদ্য জুটি ভাঙেন রস্টন চেজ, যিনি বাটলারকে ফিরিয়ে দেন। বাটলার করেন ২২ বলে ২৫ রান। এরপর দ্রুতই আরেক উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ৮৪ রানের মাথায় ফেরেন মঈন আলী, যিনি করেন ১০ বলে ১৩ রান।
এরপর ফিল সল্ট ও জনি বেয়ারস্টোর ঝড়ো ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই জয় পায় ইংল্যান্ড। এই দুইজন গড়েন ৯৭ রানের জুটি। সল্ট করেন ৪৭ বলে ৮৭ রান, এবং বেয়ারস্টো অপরাজিত থাকেন ২৬ বলে ৪৮ রান করে।
এর আগে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জনসন চার্লস দারুণ শুরু করেন। তাদের ৪০ রানের জুটি ভাঙে ব্রেন্ডনের রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ায়, তিনি করেন ১৩ বলে ২৩ রান। এরপর নিকোলাস পুরানের সঙ্গে চার্লস ৫৪ রান যোগ করেন। মঈন আলীর বলে ব্রুকের হাতে ধরা পড়েন চার্লস, যিনি করেন ৩৪ বলে ৩৮ রান।
পুরান এরপর অধিনায়ক রোভম্যান পাওয়েলের সঙ্গে দলকে এগিয়ে নেন। লিভিংস্টোনের বলে ১৩৭ রানের মাথায় পাওয়েল আউট হন, তিনি করেন ১৭ বলে ৩৬ রান। শেষদিকে রাদারফোর্ড ও শেফার্ডের ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ভালো পুঁজি সংগ্রহ করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা