সুপার এইটে এক ম্যাচ জিতলেই সেমি ফাইনালে যাবে বাংলাদেশ, দেখেনিন হিসাব নিকাশ
আজ সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে থাকে বাংলাদেশ। আজও ডাক মারেন ওপেনার তানজিদ তামিম। এরপর শান্ত ও লিটন দাস ৪৮ বলে ৫৮ রানের পার্টনারশীপ করেন।
২৫ বলে ১৬ রান করে লিটন ফিরলে ভাঙে এই জুটি। ৪ বলে ২ রান করে আউট হন রিশাদ। ৩৬ বলে ৪১ রান করেন নাজমুল হোসেন শান্ত। ১০ বলে ১৮ রান করেন সাকিব। ৩ বলে ২ রান করেন মাহমুদউল্লাহ। ডাক মারেন শেখ মাহাদী। ২৮ বলে ৪০ রান করেন তাওহীদ হৃদয়। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন তাসকিন। ৩ বলে ৪ রান করে অপরাজিত থাকেন তানজিম সাকিব।
শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ। জয়ে জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ২১ বলে ৩১ রান করে রিশাদ বলে হেড ফিরলেও ফিফটি তুলে নেন ডেভিড ওয়ার্নার। ৬ বলে ১ রান করেন মার্শ। তাকেও ফেরান রিশাদ। ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। ৬ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। বৃষ্টি আইনে ২৮ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
আজকের ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। হ্যাট্রিক করেন তিনি।
সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে অনেকটা সরে গিয়েছে। তবে বাংলাদেশ সুপার এইটে মাত্র ১টি ম্যাচ জয়লাভ করেও যেতে পারে সেমি ফাইনালে। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে মিলতে হবে অনেক গুলো সমীকরণ। যার মধ্যে ভারতকে বাকি ২টি ম্যাচেও বড় ব্যবধানে জয়লাভ করতে হবে এবং অস্ট্রেলিয়াকে আফগানিস্তানের কাছে হারতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক কম শক্তীর আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়লাভ করলে সেমিফাইনালে যেতে পারবে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live