বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হারতে হয়েছে শান্তদের।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। বৈরি আবহাওয়ার কারণে পয়েন্ট ভাগাভাগি হলে সেক্ষেত্রে মেলাতে হবে নানা সমীকরণ। তবে শেষ দুই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় টাইগাররা। দলের পেসার তাসকিন আহমেদ এমনটিই জানিয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টি হানা দিতে পারে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কিছুটা হলেও বৃষ্টি ম্যাচে বাঁধা সৃষ্টি করতে পারে। ক্যারিবিয়ান দ্বীপে এখন চলছে বর্ষাকাল, তাই দুই দলের এই লড়াইয়ে বৈরি আবহাওয়া বাঁধা হয়ে দাঁড়াতে পারে।
আকুয়া ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। ভারত-বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে স্থানীয় সময় সকাল ১০-১১টার মধ্যে অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির কারণে খেলা সাময়িক সময়ের জন্য স্থগিত থাকতে পারে। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা কম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live