ভারতের বিপক্ষে ম্যাচে শান্তর অধিনায়কত্ব নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন মাইকেল ভন
সুপার এইটের গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস ভাগ্য বাংলাদেশ দলের পক্ষে ছিল। টস জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং দুই স্পিনার দিয়ে বোলিং শুরু করে সবাইকে চমকে দেন। সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন এই কৌশলে বিস্মিত হয়েছেন।
ভারতের বিপক্ষে এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের পরিবর্তে দলে আনা হয়েছে জাকের আলি অনিককে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শান্ত জানান, উইকেট দেখে তারা ভালো মনে করেছেন এবং ভারতকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলেন। কিন্তু ভারতীয় ব্যাটাররা প্রমাণ করেছেন যে বাংলাদেশ ভুল সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা স্কোরবোর্ডে ১৯৬ রান তুলেছে।
আগের সবগুলো ম্যাচে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলেছিল, কিন্তু এবার একজন পেসার কমিয়ে একজন ব্যাটার বাড়ানো হয়েছে। তাসকিনকে কেন খেলানো হয়নি তা স্পষ্ট করেননি শান্ত। তবে, সবকিছুর পর মুস্তাফিজুর রহমানের মতো বোলার রেখে মেহেদী হাসান ও সাকিব আল হাসানকে দিয়ে আক্রমণের শুরু করানোয় মাইকেল ভন হতবাক হয়েছেন। এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘দিনের বেলায় খেলা, তবুও টস জিতে বাংলাদেশ বোলিং নিয়েছে। স্পিন ভালো খেলে, এমন ব্যাটারদের বিপক্ষে দুই স্পিনার দিয়ে শুরু করানো, সত্যিই অবিশ্বাস্য! যেখানে তারা বাঁহাতি বোলারের বিপক্ষে ভুগছে, সেখানে কেন মুস্তাফিজকে দিয়ে শুরু করানো হলো না। সত্যিই…অস্বাভাবিক।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live