অস্ট্রেলিয়ার পরাজয়ে সেমি ফাইনালের আশা বেঁচে থাকলো বাংলাদেশের, দেখেনিন কঠিন সমীকরণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয় সুপার এইটের ১ নম্বর গ্রুপের সব সমীকরণ বদলে দিয়েছে। ৪ পয়েন্ট থাকলেও এখনো সেমিফাইনাল নিশ্চিত হয়নি ভারতের। অন্যদিকে, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট করে। দুটি ম্যাচ হেরে বাংলাদেশ রয়েছে সবার নিচে।
ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে তারা। এই ক্ষেত্রে, আফগানিস্তান এবং বাংলাদেশেরও সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। আফগানিস্তান যদি বাংলাদেশকে হারায়, তবে তারাই ভারতের সঙ্গে সেমিফাইনালে উঠবে। আবার, বাংলাদেশ যদি জেতে, তবে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের সঙ্গে তাদের পয়েন্ট সমান হবে। তখন সিদ্ধান্ত হবে নেট রানরেটের ভিত্তিতে। নেট রানরেটে এগিয়ে থাকলে সেমিফাইনালে যাবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে জেতে, তবে বাংলাদেশের কোনো সম্ভাবনাই থাকবে না। সেক্ষেত্রে বাকি তিন দলের মধ্যে সেমিফাইনালের টিকিটের জন্য লড়াই হবে। ওই অবস্থায়, যদি আফগানিস্তান বাংলাদেশকে হারায়, তবে তিন দলেরই পয়েন্ট হবে ৪ করে। কোন দুটি দল সেমিফাইনালে যাবে তা নির্ধারণ হবে নেট রানরেটের ভিত্তিতে। এই মুহূর্তে ভারতের নেট রানরেট (+২.৪২৫) ভালো অবস্থানে আছে, কিন্তু অস্ট্রেলিয়ার নেট রানরেট একের অর্ধেকেরও কম এবং আফগানিস্তানের ঋণাত্মক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live