ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সাকিব আল হাসানের অবসর
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে কবে অবসর নেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান? বিশ্বকাপ শুরুর আগে থেকেই এই প্রশ্ন ঘুরছে সবার মুখে মুখে। টুর্নামেন্টে সাকিবের পারফরম্যান্সও বেশ হতাশাজনক। ব্যাট হাতে রান নেই, বল হাতেও তিনি নিষ্প্রভ। এর সাথে বাংলাদেশের টানা ব্যর্থতা মিলিয়ে সাকিবের অবসর নিয়ে আলোচনা নতুন করে জোরদার হয়েছে।
গতকাল ভারতের বিপক্ষে ম্যাচে বাজেভাবে হারের পর, ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারের কাছে তার অবসর ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়।
সংবাদ সম্মেলনে সাকিব বললেন, 'এটি আমার শেষ (টি-টোয়েন্টি বিশ্বকাপ) কিনা, তা আমি জানি না। পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। এটা আসলে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। আমার নিজেরও কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে পারে। তবে সেগুলো নিয়ে এখনই আলোচনা করা ঠিক হবে না। সময়ের সঙ্গে এসব আলোচনা হতে পারে।'
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, চলমান বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা। তবে, এবার তিনি জানালেন যে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
সাবেক এই অধিনায়ক বললেন, 'তখন এমনই চিন্তা ছিল… চিন্তা তো বদলাতেই পারে। এসব নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। সামনে বড় বিরতি আছে। নিজের ওপর রিফ্লেক্ট করা যাবে, দলের প্রয়োজনীয়তা বিবেচনা করা যাবে। যদি দল মনে করে আমাকে দরকার, যদি আমি নিজেও মনে করি দলের আমাকে দরকার এবং আমি সেই তাড়না অনুভব করি, সব কিছু ঠিক থাকলে, তাহলে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারেও ভাবা যাবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live