তার লজ্জা নাই, আবারও সাকিবকে ধুয়ে দিলেন শেবাগ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিব আল হাসানকে ধুয়ে দেন বিরেন্দ্র শেবাগ। এবার সুপার এইটে ভারতের বিপক্ষে ৫০ রানে হারের পর এই সাবেক ক্রিকেটার আবারও সাকিবকে এক হাত নিয়েছেন। সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই তিনি হতাশাজনক পারফর্ম করছেন।
শনিবার (২২ জুন) ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিংয়ে এক উইকেট পেলেও ব্যাট হাতে সাকিব ছিলেন পুরোপুরি ব্যর্থ। দলের কঠিন সময়ে তিনি নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন।
ব্যাট হাতে সাকিবের দায়িত্বশীলভাবে খেলা উচিত ছিল কি না, এমন প্রশ্নের উত্তরে ক্রিকবাজের এক শোতে বিরেন্দ্র শেবাগ বলেন, "আপনার সঙ্গে ব্যাটারকে সঙ্গ দিন। উইকেট থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন। তা না করে আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন।"
তিনি আরও বলেন, "আমি জানি না, এত অভিজ্ঞ হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না। নাকি কোনো কিছুর পরোয়া করে না। তার হয়তো মনে হয়েছে, এক বলে ছক্কা হয়েছে, পরেরটাতেও হবে। সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না। এ কারণেই আমি আগের বার বলেছি, সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেয়া।"
এর আগে ক্রিকবাজের সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে শেবাগ বলেছিলেন, "তুমি (সাকিব) অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডেন নও। বরং তুমি বাংলাদেশি ক্রিকেটার। তোমার নিজের লেভেলে খেলা উচিত। কেন সে এমন মুহূর্তে নরকিয়ার বলে পুল শট খেলতে গেল? কেউ একজন যার ১৭ বছরেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে তার এটা জানা উচিত ছিল যে এমন মুহূর্তে বল প্রতি রান দরকার ছিল।"
তিনি আরও বলেন, "তুমি (সাকিব) একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক… অথচ এটাই তোমার ক্রিকেট সেন্স! তোমার লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফরম্যাট থেকে অবসর নেয়া উচিত।"
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live