টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই এশিয়া কাপের দল ঘোষণা করলো বিসিবি
বিশ্বকাপের মাঝেই নারী এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৩ জুন) এই দল ঘোষণা করা হয়। আগামী মাসের মাঝামাঝিতে শুরু হবে এবারের নারী এশিয়া কাপ।
নারী ক্রিকেটে বর্তমানে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের বিপক্ষেও সুবিধা করতে পারেনি টাইগ্রেসরা। এবার তাদের সামনে এশিয়া কাপের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ রুমানা আহমেদ এবং জাহানারা আলমকে দলে ফিরিয়েছে বিসিবি।
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য, আগামী ১৯ জুলাই শুরু হবে নারী এশিয়া কাপের এবারের আসর, যা চলবে ২৮ জুলাই পর্যন্ত।
এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ