টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই নতুন অধিনায়কসহ নতুন করে ১৫ সদস্যের দল ঘোষণা করলো ভারত
বিশ্বকাপ চলাকালেই আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। সোমবার (২৪ জুন) বিসিসিআই নতুন পাঁচ মুখসহ ১৫ সদস্যের এই দল ঘোষণা করে। নতুন দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শুভমান গিল।
জিম্বাবুয়ে সিরিজের জন্য দলে রাখা হয়নি রোহিত শর্মা, বিরাট কোহলি ও যশপ্রীত বুমরাহকে। বিসিসিআই তাদের বিশ্রাম দিয়েছে।
দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল ও তুষার দেশপাণ্ডে। ধ্রুব টেস্ট ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকলেও টি-টোয়েন্টি দলে এই প্রথমবারের মতো সুযোগ পেলেন। ১৫ সদস্যের দলে চার জন ওপেনার রয়েছেন। শুভমান ছাড়াও রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড় এবং অভিষেক শর্মা। আইপিএলজয়ী কলকাতা নাইট রাইডার্সের একমাত্র রিঙ্কু সিং ভারতীয় দলে জায়গা পেয়েছেন।
জিম্বাবুয়ে সিরিজে কেবলমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ৬ জুলাই এবং সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারেতে।
জিম্বাবুয়ে সিরিজের জন্য ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু শর্মা (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার এবং তুষার দেশপাণ্ডে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live