শেষ হলো ব্রাজিল বনাম কোস্টারিকার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
কোপা আমেরিকার প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছে কোস্টারিকার। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে গ্রুপ-ডি'র এই লড়াইয়ে উভয় দলই জয় পেতে আগ্রহী। প্রথমার্ধে গোলশূন্য সমাপ্তি হয়, কোস্টারিকার শক্তিশালী রক্ষণের সামনে ব্রাজিল কিছুতেই গোল করতে পারেনি।
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বিস্ময় বালক এনদ্রিকে বাইরে রেখে একাদশ সাজান। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপের মধ্যে রাখে সেলেসাওরা।
৩৩ মিনিটে রাফিনিয়ার ফ্রি কিক থেকে রদ্রিগো গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইডের কারণে তা বাতিল করে। রাফিনিয়া ফ্রি কিক নেওয়ার সময় রদ্রিগো অফসাইডে ছিলেন।
এরপর থেকে প্রথমার্ধের বাকি সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। কোস্টারিকার রক্ষণভাগ ব্রাজিলের একের পর এক আক্রমণ প্রতিহত করে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে, দ্বিতীয়ার্ধে কোনো দল গোল করতে পারেনি। ফলে নিজেদের প্রথম ম্যাচে গোল শূন্য ড্র করলো ব্রাজিল ও কোস্টারিকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা