৩ উইকেট পড়ার পর যার সিদ্ধান্তে সেমিফাইনালের পরিকল্পনা পাল্টে যায় জানালেন শান্ত
সেমিফাইনালে যাওয়ার পথটি আগেই পরিষ্কার ছিল বাংলাদেশের জন্য। আফগানিস্তানের ইনিংস শেষে মনে হচ্ছিল ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারে তাড়া করা সম্ভব হবে।
এই লক্ষ্য নিয়েই মাঠে নামেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। কিন্তু ১৬ রানেই ভাঙে ওপেনিং জুটি। এরপর দলীয় ২৩ রানে আরও দুই উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। তখনই সেমিফাইনালের চিন্তা বাদ দেয় বাংলাদেশ।
এই সময়ে শুধু জয় লক্ষ্য করে খেলেছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ কথা জানান। আফগানিস্তানের বিপক্ষে ৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর তিনি ব্যাটসম্যানদের দায়ী করেন।
শান্ত বলেন, 'আমাদের বোলিং খুব ভালো হয়েছে। এমন বোলিংয়ের পর আমাদের জেতা উচিত ছিল। কিন্তু ব্যাটিংয়ের অনেক বাজে সিদ্ধান্তের কারণে আমরা হেরে গেছি।'
নিজেদের পরিকল্পনা নিয়ে শান্ত বলেন, 'প্রথম ৬ ওভার আমরা চেষ্টা করব। যদি ভালো শুরু পাই, দ্রুত উইকেট না পড়ে, তাহলে সুযোগ নেব। কিন্তু যখন ৩ উইকেট পড়ে গেল, তখন পরিকল্পনা বদল করতে হলো—ম্যাচ জয়ের জন্য। কিন্তু মিডল অর্ডার ভালো সিদ্ধান্ত নেয়নি, তাই হেরে গেছি।'
ব্যাটিং নিয়ে আক্ষেপ থাকলেও বোলিং নিয়ে শান্তি প্রকাশ করেছেন শান্ত। তিনি তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের প্রশংসা করেন, যারা বিশ্বকাপে যথাক্রমে ১১ ও ১৪টি উইকেট নিয়েছেন।
শান্ত বলেন, 'পুরো বোলিং বিভাগই দুর্দান্ত করেছে। বিশেষ করে রিশাদ খুব ভালো বোলিং করেছে। তানজিম সাকিবও ভালো করেছে। আমাদের ফিল্ডিংও ভালো ছিল। তাই এখান থেকে ইতিবাচক অনেক কিছু নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে পারি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল