বাংলাদেশ সেমির সুযোগ হারানোর পর রাগে ক্ষোভে যা বললেন মাশরাফি
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মত সেমি ফাইনালে খেলার সামনে দাড়িয়েছিল বাংলাদেশ। তবে সম্ভাবনা খুব সহজে হাত ছাড়া করেছে বাংলাদেশ। বৃষ্টির লুকোচুরিতে ৮ রানে হেরেছে টাইগাররা। গড়া হলো না ইতিহাস। তবে নিদিষ্ট সমীকরণে জিততে পারলে টাইগাররা খেলতে পারতো সেমিফাইনালে। বাংলাদেশ না পারলেও ইতিহাস গড়েছে আফগানিস্তান।
বাংলাদেশের এমন হারের পর নিজের অভিমত প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, 'এই ম্যাচ ১২.১ ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের। আর সেটি করতে গিয়ে যদি ৫০ রানেও অলআউট হতো দল দর্শকরা সেটিকে সহজভাবে নিতো।'
মাশরাফি আরও লেখেন, আর যদি এই ম্যাচ জিততাম, বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের কাছে। এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখবো ইন শা আল্লাহ।'
কঠিন সমীকরণে সামনে নিয়ে শুরুতে বাংলাদেশ দলকে আশা দেখায় টাইগাররা। তবে শেষ পর্যন্ত তা করে দেখাতে পারেনি। ১১৫ রানে আফগানিস্তানকে আটকে রাখলেও ১২.১ ওভরে ১১৬ রান চেজ করতে পারেনি বাংলাদেশ। উল্টো ১০৫ রানে অল-আউট হয় বাংলাদেশ।
সমীকরণ মিলিয়ে শেষ চার নিশ্চিতের লক্ষ্যে শুরুতে আশা দেখিয়েছিলেন টাইগার বোলাররা। ১১৫ রানেই রশিদ খানদের আটকে রাখে বাংলাদেশ। সেমিতে যেতে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো নাজমুল হোসেন শান্তদের। ৪৯ বলে ৫৪ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন লিটন দাস। বাকি ব্যাটারদের কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। এ নিয়ে মাশরাফি বলেন, লিটনের ইনটেন্ট আর নন স্ট্রাইকের নিরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না। আর যদি থেকেই থাকে তাহলে এক বলা দুই ওভার পরপর পরিবর্তন হয়েছে, যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে স্রেফ ম্যাচটা জিতি।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা আফগানিস্তানকে অভিনন্দন জানিয়েছেন ম্যাশ। তিনি বলেন, অভিনন্দন আফগানদের, কি দারুণ তাদের শারীরিক ভাষা শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন। নিশ্চই কাবুল এখন কাঁপছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!