সেমিফাইনালে যেতে না পারলেও বিশ্বকাপের প্রাইজমানিতে আইসিসির কাছ থেকে বড় অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মত সেমি ফাইনালে খেলার সামনে দাড়িয়েছিল বাংলাদেশ। তবে সম্ভাবনা খুব সহজে হাত ছাড়া করেছে বাংলাদেশ। বৃষ্টির লুকোচুরিতে ৮ রানে হেরেছে টাইগাররা। গড়া হলো না ইতিহাস। তবে নিদিষ্ট সমীকরণে জিততে পারলে টাইগাররা খেলতে পারতো সেমিফাইনালে। বাংলাদেশ না পারলেও ইতিহাস গড়েছে আফগানিস্তান। তিন ম্যাচে জেতা বাংলাদেশ বিশ্বকাপের প্রাইজমানি থেকে বড় অঙ্কের অর্থই পেতে যাচ্ছে।
আসর শুরুর আগেই বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছিলো আইসিসি। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে ১.২৮ মিলিয়ন ডলার। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭, ৮৭, ৫০০ মার্কিন ডলার।
সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। বাংলাদেশ দল সুপার এইট থেকে বাদ পড়ায় পাবে প্রায় সাড়ে চার কোটি টাকা। বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রাইজমানি হিসেবে দলগুলো পাবে প্রায় ৩৬ লাখ টাকা।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ তিনটি ম্যাচ জিতেছে। সে হিসেবে ম্যাচ জয়ের জন্য টাইগাররা পাবে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা। আর সুপার এইট থেকে বাদ পড়ায় পাবে সাড়ে চার কোটি টাকা। সবমিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পাবে বাংলাদেশ। এর বাইরে ম্যাচ ফি, ম্যাচসেরার পুরস্কারসহ অন্যান্য আয় তো আছেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live