বাংলাদেশকে নাটক করে হারালো আফগানিস্তান
বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে বাংলাদেশের শেষটা ভালোভাবে শেষ হয়নি। সেমিফাইনালে যাওয়ার সুযোগ হারানোর পাশাপাশি সুপার এইট থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে শান্তদের দলকে। তবে, আফগানিস্তানের জয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ক্রিকেটার গুলবাদিন নাইবের 'ক্র্যাম্প নাটক', যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল সমালোচনা।
বাংলাদেশের রান তাড়ার ১১.৪ ওভারের ঘটনা এটি। সেমিফাইনালে পৌঁছানোর জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ বলে ৩৫ রান। সেন্ট কিটসে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও শুরু হয় তখন। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ পিছিয়ে ছিল মাত্র ২ রানে। টিভি সম্প্রচারে দেখা গেছে, সেই মুহূর্তে গ্যালারি থেকে আফগান কোচ জোনাথন ট্রট খেলার গতি কমানোর ইশারা দেন। তখনই স্লিপে দাঁড়ানো গুলবাদিন নাইব ক্র্যাম্পের অভিনয় করে মাটিতে শুয়ে পড়েন!
আকাশে বৃষ্টি দেখে, ডিএল পদ্ধতিতে নিজেদের এগিয়ে রাখতে কোচের নির্দেশে এই নাটক মঞ্চস্থ করেন তিনি। গুলবাদিনের এমন নাটক সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা কুড়িয়েছে। এ ঘটনাকে অনেকেই ক্রিকেটের চেতনার বিরুদ্ধে বলেছেন।
ফেক ইনজুরির পর মাঠে দৌড়ে আসেন ফিজিও। আফগান অধিনায়ক রশিদ খানও নাইবকে উঠে দাঁড়ানোর ইশারা দেন। মাঠেই হাসতে থাকেন ফজল হক ফারুকি এবং মোহাম্মদ নবী। তখন বৃষ্টি বাড়ায় খেলা আবারও থেমে যায়। মাঠ ছাড়ার সময় হাসতে হাসতে খোঁড়ানোর অভিনয় করেন লিটন দাসও। ধারাভাষ্যকাররাও সেই দৃশ্য দেখে হাসিতে মেতে ওঠেন।
এদিকে, ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিনও মজার ছলে খোঁচা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপের সব ম্যাচেই নজর রাখছেন এই তারকা অফস্পিনার। আফগানিস্তান ম্যাচ জেতার পর গুলবাদিনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অশ্বিন লিখেছেন, 'রেড কার্ড ফর গুলবাদিন নাইব।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live