আফগানিস্তানের ক্রিকেট বোর্ডকে বিসিবির বিশেষ অনুরোধ
গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি স্থগিত করার খবর এলেও, বিশ্বকাপের মাঝে জানা যায় যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি আয়োজনের পরিকল্পনা করেছে। সিরিজের ম্যাচগুলো জুলাইয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, আবারও দুঃসংবাদ আসছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজটি স্থগিত করার অনুরোধ জানিয়েছে।
বিশ্বকাপের পর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল সাকিব-শান্তদের। কিন্তু ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজে খেলার ব্যাপারে আগ্রহী নয় বিসিবি। তাই তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সিরিজটি স্থগিত করার অনুরোধ জানিয়েছে। এই তথ্য প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
গতকাল সোমবার (২৪ জুন) ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, বিসিবির মতে, ভারতের সেই সময়ের আবহাওয়া আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য উপযুক্ত নয়। জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল হওয়ায় উপমহাদেশে এই সময়টি অফ সিজন হিসেবে বিবেচিত হয়। কারণ এ সময়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। কন্ডিশনের পাশাপাশি ক্রিকেটারদের ওয়ার্কলোডের কথাও বিবেচনা করছে বিসিবি।
সূচি অনুযায়ী, আফগানিস্তান সিরিজের পরই আগস্টের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট ম্যাচ খেলবে শান্তরা। পাকিস্তানের পর ভারত সফরেও ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। সেই সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবেন সাকিবরা। সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় কাটাবে চন্ডিকা হাথুরুসিংহের দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!