জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
কোপা আমেরিকার ৪৮তম আসরের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলিকে ১-০ গোলে পরাজিত করে এক ম্যাচ আগেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে তারা। তবে এই আনন্দের মাঝে আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে মেসির ইনজুরি।
চিলির বিপক্ষে প্রথমার্ধে ডান পায়ে আঘাত পান মেসি, যার ফলে পুরোপুরি নিজের সেরাটা দিতে পারেননি। ম্যাচের ২৪তম মিনিটে চিলির সুয়াজো মেসির ডান পায়ে ট্যাকেল করেন, যার ফলে কিছুক্ষণের জন্য মাঠের বাইরে যেতে হয় তাকে। যদিও দ্রুতই মাঠে ফিরে আসেন মেসি, তবে পুরো ম্যাচেই অস্বস্তি নিয়ে খেলতে হয়েছে তাকে।
ডান পায়ের সংযোজক পেশীতে আঘাত পাওয়ার ফলে বুধবার (২৬ জুন) দলের ফিজিওদের সঙ্গে পরামর্শ করবেন মেসি। তারকা এই ফুটবলার আশা করছেন, পরবর্তী ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন। প্রয়োজনে পেরুর বিপক্ষে ম্যাচে বিশ্রামও নিতে পারেন মেসি, যেহেতু আর্জেন্টিনা ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
মেসি বলেন, ‘চোটের কারণে কিছুটা অস্বস্তি হচ্ছিল, তবে ম্যাচটা শেষ করেছি। আশা করছি এটি বড় কোনো সমস্যা হবে না। অস্বস্তির কারণে পুরোপুরি নিজের মতো খেলতে পারছিলাম না। দেখা যাক আগামী দিনগুলো কেমন যায় এবং আমি কত দ্রুত সুস্থ হতে পারি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live