দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের সাহসী হুঙ্কার
অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আফগানিস্তান। দলের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন কোচ জোনাথন ট্রট এবং ডোয়েন ব্র্যাভো। তারা প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন এবং যেকোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন।
বাংলাদেশের বিপক্ষে জয়ের একদিন পরেই রশিদ খান এবং মহম্মদ নবি আবার একটি গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে। আগামী বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় সময় সকাল ছয়টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। সেমিফাইনালে পৌঁছানো তাঁদের কাছে এক বড় অর্জন, কিন্তু তাঁরা এতদূর এসে থামতে চান না, প্রোটিয়াদের হারানোর জন্য তাঁরা পূর্ণ প্রস্তুতি নিয়েছেন।
বিশ্বকাপের গ্রুপ স্টেজে নিউজিল্যান্ডকে হারানোর পর থেকেই আফগানিস্তানের আত্মবিশ্বাস বেড়েছে। বড় দলের বিপক্ষে জয়ের ফলে দলটির মানসিকতা পরিবর্তিত হয়েছে। এই আত্মবিশ্বাসের কারণেই অস্ট্রেলিয়াকেও পরাজিত করতে পেরেছে আফগানরা।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার প্রোটিয়া বধের পরিকল্পনা করেছে তারা। কোচ জোনাথন ট্রট জানাচ্ছেন, তাঁর ছেলেরা প্রতিপক্ষকে বিন্দুমাত্র সুযোগ দেবে না এবং কোনোরকম স্নায়ুচাপেও ভুগছে না।
দক্ষিণ আফ্রিকা সবসময় বড় ম্যাচে হোঁচট খেয়ে চোকার্স তকমা পেয়েছে। এই কারণে সেমিফাইনালে নামার আগে আফগানিস্তানের কোচ বলছেন, ‘আমাদের সেমিফাইনালে খারাপ অভিজ্ঞতা নেই এবং কোন ভয়ও নেই। এটি আমাদের বড় অ্যাডভান্টেজ।’
অস্ট্রেলিয়াকে হারানোর মধ্য দিয়ে রূপকথা লিখেছে আফগানিস্তান। ২০২৩ সালে ব্যর্থ হলেও ২০২৪-এ সফল হয়েছে রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজরা। দলের প্রশংসা করে কোচ বলেন, ‘আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন এত প্রতিভা দেখে অবাক হয়েছিলাম। আমি দলে কিছু পরিবর্তন করেছি, কিন্তু কারও উপর চাপ দেইনি। আমি শুধু তাদের শক্ত করে প্রস্তুত করেছি যেন তারা আরও ভালো করতে পারে।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে কোচের এই আত্মবিশ্বাসই আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ হয়ে খেলেই আফগানরা প্রমাণ করেছে, দলের মধ্যে একতা ও প্রতিভা থাকলে সবকিছুই সম্ভব। এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ (২৮১) এবং সর্বোচ্চ উইকেট শিকারি ফজলহক ফারুকি (১৬)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা