মেহজাবীন এখন কার পক্ষের, আর্জেন্টিনার না ব্রাজিলের
আজ সকালে কোপা আমেরিকার ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন ঢালিউডের জনপ্রিয় তারকারা মীর সাব্বির, মেহজাবীন চৌধুরী এবং তাসনিয়া ফারিণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরিধান করে উল্লাসে মেতে উঠেছেন এই তারকারা।
এদিকে, নেটদুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে মেহজাবীনের একটি পুরোনো ছবি, যেখানে ২০২২ সালে ব্রাজিলের জার্সি পরে থাকা অবস্থায় তাকে দেখা যায়। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই ছবিটি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘মিশন হেক্সা?’
এরপর থেকেই ব্রাজিল ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ মজার ছলে মন্তব্য করেন, ‘এভাবে পল্টি না নিলেও পারতে প্রিয়!’ আবার কেউ বলেন, ‘বইন তুই না ব্রাজিল ফ্যান?’
অন্যদিকে, আজকের চিলির বিপক্ষে ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ফলে মেসি-ভক্তরা মেহজাবীনকে শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছেন।
প্রসঙ্গত, নতুন করে ভাইরাল হওয়া ছবিটি যখন মেহজাবীন প্রকাশ করেছিলেন, তখন গোটা বিশ্ব ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে ছিল। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল তখন তাদের হেক্সা মিশনে নেমেছিল। তবে এখনও সেই মিশন পূর্ণ করতে পারেনি সেলেসাওরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live