টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস পাল্টে দিয়ে বিশাল লজ্জার রেকর্ড গড়লো আফগানিস্তান
দক্ষিণ আফ্রিকা আইসিসির মেগা ইভেন্টে (ওডিআই ও টি-২০ বিশ্বকাপ) কখনোই ফাইনালে খেলার সুযোগ পায়নি। এজন্য তাদের মাথায় উঠেছিল ‘চোকার্স’ তকমা। কিন্তু অবশেষে অষ্টমবারের চেষ্টায় সেই আক্ষেপ ঘুচিয়ে ইতিহাস গড়েছে প্রোটিয়ারা, আইসিসির ইভেন্টে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে তারা।
নবম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দুর্দান্ত বোলিংয়ের সামনে আফগানিস্তান টিকতে পারেনি, অল্প রানেই অলআউট হয়ে যায় তারা। ফলে প্রথম ইনিংসেই দক্ষিণ আফ্রিকার ফাইনাল যাত্রা অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ফলাফলও তাই হয়েছে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১১.৫ ওভারে ৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। যা বিশ্বকাপের নকআউট পর্বে কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের দল প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখে।
লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার ইনিংস উদ্বোধন করেন রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। তবে ফজলহক ফারুকী ইনিংসের দ্বিতীয় ওভারেই ডি কককে বোল্ড করেন। ডি ককের বিদায়ের পর উইকেটে আসেন দলপতি এইডেন মার্করাম। মার্করামকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রেজা। রেজা ২৯ রানে এবং মার্করাম ২৩ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নেন ফজলহক ফারুকী।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। প্রথম ওভারেই মার্কো জানসেন আঘাত হানেন, রেজার হাতে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গুরবাজ।
এরপর আফগান ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল শুরু হয়। গুলবাদিন নাইব, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি এবং করিম জানাতদের কেউই দলের হাল ধরতে পারেননি। নয়জন আফগান ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে ব্যর্থ হন। একমাত্র আজমতউল্লাহ ১০ রান করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে তাবরাইজ শামসি ও মার্কো জানসেন সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। এছাড়া আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদা দুটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!