সেমিফাইনালে হারার পর বিশাল শাস্তি পেলেন রশিদ খান
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠার সুযোগ ছিল আফগানিস্তানের। তবে, ব্যাটারদের ব্যর্থতায় সেই স্বপ্ন পূরণ হলো না। মাত্র ৫৬ রানে গুটিয়ে গিয়ে বড় হারের মুখোমুখি হলো দলটি। এর আগে সেমিফাইনালের দিন শাস্তির সম্মুখীন হয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।
গতকাল বুধবার (২৬ জুন) আইসিসি এক বিবৃতিতে এই শাস্তির বিষয়টি জানায়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে রশিদ দুই রান নেয়ার চেষ্টায় স্ট্রাইক প্রান্তে দৌড় দিয়েছিলেন। কিন্তু তার সঙ্গী করিম জানাত এক রানের বেশি নিতে চাননি। সতীর্থের অসম্মতিতে মেজাজ হারিয়ে ব্যাট ছুঁড়ে মারেন রশিদ।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতে, রশিদের এই আচরণ প্লেয়ারদের কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা লঙ্ঘন করেছে, যেখানে কোনো ক্রিকেটারের দিকে বা তার কাছাকাছি জায়গায় বিপজ্জনকভাবে বল বা অন্য কোনো সরঞ্জাম ছুঁড়ে মারার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। রশিদ তার শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে আফগানিস্তান ১১৫ রানের সংগ্রহ করে। রশিদ ১০ বলে অপরাজিত ১৯ রান করেন এবং বল হাতে ২৩ রানে ৪ উইকেট শিকার করেন, যা তার অসাধারণ পারফরম্যান্সের প্রতিফলন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live