দেশের ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্র, কে সেই সিনিয়র ক্রিকেটার
রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন এই কথা কে না জানে। তবে বাংলার ক্রিকেটের ক্ষেত্রে নতুন প্রবাদ আসতে পারে। দেশের ক্রিকেট অন্ধকারে। কিন্তু এক মহাতারকা ব্যস্ত ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলে। তরুণ ক্রিকেটারদের নয় ছয় বুঝিয়ে নিজের দলে টানছে। এই ষড়যন্ত্রে শামিল আবার চান্ডিকা হাথুরুসিংহ। দেশপ্রেম আর জাতীয়তাবোধ মুহূর্তের মাঝে কিভাবে বিক্রি হয়ে যায় সে গল্প জানাবো আজ।
স্বার্থের কাষাঘাতে বিলিন দেশ প্রেম। দলের চেয়ে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার হিসাব মিলিয়ে নেওয়ার গেইম। থলের বিড়াল বেরিয়ে এসেছে। খুজে পেয়েছে টাইগার স্কোয়াডে ভিন্ন রোগ। বিশ্বকাপের ভেন্যু থেকেই নেয়া হয়েছে সিদ্ধান্ত। ভারতের মাটিতে হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির আর ওডিআই সিরিজ স্থগিত। একি কেবলই স্বাভাবিক ঘটনা নাকি পেছনে লুকিয়ে আছে নোংরা খেলা। সিরিজ স্থগিত করার কারণ নাকি দুইটা। ক্রিকেটারদের ওয়র্কলোড কন্ডিশন। কিন্তু এর পেছনে রয়েছে অপ্রকাশিত এক কাহিনী। শুভংকরের ফাঁকি। সব ঘটনা এক করলেই হবে খোলাসা।
কাঠ গড়ায় থাকবেন ক্রিকেটার আর বিদেশী কোচরা। ওয়র্কলোড তত্ব কেবলই আইওয়াশ। কিছু ক্রিকেটারের মনের কোণে লুকিয়ে আছে দুইটা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার উচ্ছ্বাস। ন্যাশনাল ডিউটি থেকে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি আর লঙ্কান প্রিমিয়ার লিগকে প্রাধান্য দিচ্ছেন তারা বেশি। লাল সবুজের গৌরবের চেয়ে তাদের কাছে অর্থই বেশি জরুরি। বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফরাও এই ষড়যন্ত্রে হয়েছেন শামিল। এক সিনিয়র ক্রিকেটারের সাথে ওদের মতের মিল। দেশে ফিরে পরিবারের সাথে সময় কাটানোর বাসনা। এই সিনিয়র ক্রিকেটারকে কাজে লাগিয়েছে হাথুরুসিংহেরা। বোর্ড কর্তাদের কানে তুলেছে ওয়র্কলোড এর ধারণা। প্রশ্ন হল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে অস্বীকৃতি জানানো ক্রিকেটাররা কিভাবে গ্লোবাল টি-টোয়েন্টি এলপিএল খেলবেন।
তখন ওয়র্কলোড কোথায় যাবে। আফগানিস্তানের কাছে লজ্জার হারে বিশ্বকাপ থেকে বাদ পড়া টাইগাররা শুক্রবার সকালে ফিরবে। আফগানদের সাথে ওডিআই আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ জুলাই থেকে। ১ জুলাই শুরু হবে এল পি এল আর ২৫ জুলাই গ্লোবাল টি-টোয়েন্টি। দুইয়ে দুইয়ে চার মেলানো যাচ্ছে কি। প্রশ্ন উঠতেই পারে কিভাবে এই তথ্যগুলো পেয়েছে। গ্লোবাল টি-টোয়েন্টি দল টরেন্ট ন্যাশনালসের মালিকরাই নিশ্চিত করেছে। সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের প্রায় ৫ ঘণ্টা আগেই এই ব্রেকিং নিউজ হাতে পেয়েছে। তখনও কোন প্রেস রিলিজ আসেনি বিসিবি থেকে। নতুন ক্রিকেটারদের মনকে বিষিয়ে তোলে কারা।
বিসিবি কর্তা ভালো করেই জানে। জাতীয়তাবোধ আর দেশপ্রেমে উদ্বুদ্ধ না করে কোন সিনিয়র ক্রিকেটার তরুণ ক্রিকেটারদের বিপথগামী করছেন। সেটাও বিসিবির জানা। বিসিবির কর্তারা কোনোভাবেই পারেননি এই ক্রিকেটারের লাগাম টেনে ধরতে। বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে কারো বেলায় বিসিবির চোখ খোলা আবার কারো বেলায় বন্ধ থাকে। কিন্তু কর্তাদের ঘুম ভাঙবে কবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live