বৃষ্টিতে দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে গেলে ফাইনালে উঠবে কোন দল জানালো আইসিসি
দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ কে হবে সেটি নির্ধারণ হবে এই ম্যাচের মাধ্যমে। গতবারের সেমিফাইনালের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে ইংলিশ অধিনায়ক জশ বাটলারের দল।
গায়ানার উইকেটের কথা মাথায় রেখে দুই দলের একাদশে স্পিন নির্ভরতা দেখা যেতে পারে। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি। ফলে, কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে চলে যাবে রোহিত শর্মার ভারত।
অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। সকাল ১০টা থেকে বৃষ্টি শুরু হয়ে বেলা ১২টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে ম্যাচে বৃষ্টির ভূমিকা বড় হতে পারে।
আইসিসির নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল বাতিল হলে সুপার এইটের শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে ওঠে। ভারত সুপার এইটে তিনটি ম্যাচ জিতে শীর্ষে ছিল, অন্যদিকে ইংল্যান্ড দ্বিতীয় স্থান পেয়ে সেমিফাইনালে উঠেছে। তাই বৃষ্টির কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে ফাইনালে চলে যাবে ভারত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live