ভারতের কাছে হেরে সরাসরি যাকে দায়ি করলেন ইংল্যান্ডের অধিনায়ক বাটলার
বারবার বৃষ্টির বাধা উপেক্ষা করে গায়ানায় ঝড় তুললেন রোহিত শর্মা। সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ঝলকে শক্ত পুঁজি গড়ে তুলেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রোহিত শর্মার দল।
গায়ানায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে ভারত। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ভারতের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ১০৩ রানেই থেমে যায়।
বোলিংয়ে দাপট দেখান কুলদিপ যাদব এবং অক্ষর প্যাটেল। কুলদিপ মাত্র ১৯ রান দিয়ে তিনটি উইকেট নেন। অক্ষরও ২৩ রান দিয়ে নেন তিনটি উইকেট। ইংল্যান্ডের ব্যাটিং শুরুটা ভালো হলেও অক্ষরের বলে অধিনায়ক বাটলার আউট হওয়ার পর ধস নামে ইংলিশদের।
প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ফাইনাল নিশ্চিত করার পর ভারতের ফাইনালে ওঠা ছিল দিনের দ্বিতীয় বড় খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯ জুন শিরোপার লড়াইয়ে নামবে ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনার বিরাট কোহলি মাত্র ৯ রান করে আউট হন। রিশাভ পান্টও ৪ রানে বিদায় নেন। তবে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের ব্যাটে রান বাড়তে থাকে। রোহিত ৩৬ বলে ফিফটি পূরণ করেন।
রোহিত এবং সূর্যকুমারের ৭৩ রানের জুটি ভাঙেন আদিল রশিদ। রোহিত ৩৯ বলে ৫৭ রান করেন। সূর্যকুমার ৪৭ রানে আউট হন। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ২৩ এবং রবীন্দ্র জাদেজার ১৭ রানের ইনিংসে ভারতের সংগ্রহ ১৭১ রানে পৌঁছে।
এই জয়ে ভারত আইসিসির টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো ফাইনালে উঠেছে, যদিও শিরোপা জিততে পারেনি একবারও। এবার তাদের সামনে সুযোগ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর।
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেন, "ভারত আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা তাদের ২০-২৫ রান বেশি দিয়েছি এমন একটি চ্যালেঞ্জিং পিচে। দুই বছর পর, ভিন্ন পরিস্থিতিতে, ভারতের কৃতিত্ব প্রাপ্য। তারা এই জয়ের যোগ্য। (টস সিদ্ধান্তের যুক্তি) বৃষ্টির কারণে মনে হয়নি যে এটি বেশি প্রভাব ফেলবে। মনে হয়নি এটি করেছে, তারা আমাদের চেয়ে ভালো বল করেছে।
তাদের দারুণ বোলার রয়েছে। মোইন আলিকে স্পিনের খেলা দেখে আরও বল করানো উচিত ছিল। তাদের স্কোর ছিল গড়ের উপরে এবং এটি সবসময়ই একটি কঠিন চেজ ছিল। প্রতিযোগিতায় আমাদের সকলের প্রচেষ্টায় আমি গর্বিত। আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, কিছু সময়ে খুব ভালো খেলেছি।"
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!