ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সেমিফাইনাল শেষে দেখেনিন সেরা পাঁচ উইকেট শিকারী বোলারের তালিকা, আছেন এক বাংলাদেশী

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জুন ২৮ ০৯:৩১:৪৫
সেমিফাইনাল শেষে দেখেনিন সেরা পাঁচ উইকেট শিকারী বোলারের তালিকা, আছেন এক বাংলাদেশী

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দুই ফাইনালিস্ট পেয়ে গেছে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। একদিন বিরতি দিয়ে আগামী শনিবার (২৯ জুন) ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

সেমিফাইনালে ভালো খেললেও আফগানিস্তানের খেলোয়াড়রা ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আফগানিস্তানের খেলোয়াড়দের প্রাধান্য স্পষ্ট। উইকেট শিকারির তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন রিশাদ হোসাইন। সেরা দশে আছেন তানজিম হাসান সাকিবও।

ব্যাট ও বল হাতে শীর্ষ পাঁচে আছেন আফগানিস্তানের দুইজন করে খেলোয়াড়। দুই ইভেন্টের শীর্ষস্থানেই তাদের দখল।

শীর্ষ পাঁচ উইকেট শিকারি

নামদেশম্যাচউইকেটইকোনমি
ফজলহক ফারুকি আফগানিস্তান ৮ ১৭ ৬.৩১
আর্শদ্বীপ সিং ভারত ৭ ১৫ ৭.৪১
রশিদ খান আফগানিস্তান ৮ ১৪ ৬.১৭
রিশাদ হোসাইন বাংলাদেশ ৭ ১৪ ৭.৭৬
জাসপ্রিত বুমরাহ ভারত ৭ ১৩ ৪.১২

শীর্ষ পাঁচ রান সংগ্রাহক

নামদেশম্যাচরানস্ট্রাইক রেট
রহমানউল্লাহ গুরবাজ আফগানিস্তান ৮ ২৮১ ১২৪.৩৩
ট্রাভিস হেড অস্ট্রেলিয়া ৭ ২৫৫ ১৫৮.৩৮
রোহিত শর্মা ভারত ৭ ২৪৮ ১৫৫.৯৭
ইব্রাহিম জাদরান আফগানিস্তান ৮ ২৩১ ১০৭.৪৪
নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজ ৭ ২২৮ ১৪৬.১৫

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ