রোহিত-কোহলি পারলেও পারেননি সাকিব-তামিম
বেশ কয়েক বছর আগেও ভারতের মিডিয়ায় কান পাতলে শোনা যেতো রোহিত কোহলির সম্পর্কে ফাটল ধরেছে। ড্রেসিং রুমে তাদের দুইজনের কারণে প্লেয়াররা গ্রুপিংয়ে জড়িয়ে পড়েছে। কিন্ত দিনশেষে তারা দুইজন দেশকে ভালোবেসেছেন, ক্রিকেটটাকে ভালোবেসেছেন।
খুব বেশিদিন আগের কথা না, ২০২২ টি২০ বিশ্বকাপেও রোহিত ফ্লপ ছিলো। ১৯ এভারেজ এবং ১০৬ স্ট্রাইক রেটে মাত্র ১১৬ রান করেছিলো। অন্যদিকে কোহলি ২২ বিশ্বকাপের হাইয়েস্ট রান স্কোরার ছিলো। তখন কোহলিকে দেখতাম প্রেস কনফারেন্সে এসে রোহিতকে ডিফেন্ড করতে।
দুই বছর পর যখন কোহলি অফ ফর্মে তখন রোহিত প্রেস কনফারেন্সে এসে বিরাটকে ডিফেন্ড করে। গতকাল ও কোহলিকে ডিফেন্ড করে বলেছে সে ফাইনালের জন্য সবকিছু জমিয়ে রেখেছে।
রোহিত আর কোহলির এই সম্পর্কে দেখে আমি অবাক হই। যতটা অবাক হই তার থেকেও বেশি তাদের এই সম্পর্ক আমাকে মুগ্ধ করে। দেশপ্রেম মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আনে, নিজেদের এক হতে সাহায্য করে।
অন্যদিকে আমাদের দেশ সেরা ওপেনার আর বিশ্বসেরা অল রাউন্ডার বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ড্রামা করে। একজন বিশ্বকাপের জন্য দল দেশ ছাড়ার পর ফেসবুকে এসে বলে আমাকে ভুলে যাইয়েন না আরেকজন দেশ ছাড়ার আগে গণমাধ্যমে এসে সতীর্থকে অপমান করে ইন্টারভিউ দেয়। রোহিত কোহলির মতো সত্যিকারের দেশপ্রেম কিংবা দলের প্রতি দায়িত্ববোধ থাকলে আজকে আমরাও দেখতাম তারা দেশের জন্য এক হয়ে লড়াই করছেন।
দিনশেষে রোহিত কোহলিরা দেশের জন্য খেলে, দেশের ভক্ত সমর্থকদের জন্য খেলে। আর আমাদের প্লেয়াররা পারসোনাল গ্লোরির জন্য খেলে। যেই দেশ কিংবা দেশের জনগণ তাদেরকে উপরে উঠিয়েছে তাদের ইমোশনকে দুই পয়সার দাম ও দেয় না এরা। এদের কাছে দেশের হয়ে এক সাথে যুদ্ধ করার থেকে নিজেদের ইগোর লড়াইয়ে জয়ী হওয়া বেশি সম্মানের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live