ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ ‘টাই’ হলে শিরোপ জিতবে কেন দল জানালো আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শনিবার মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। গোটা টুর্নামেন্টজুড়ে আবহাওয়া ছিল চিন্তার কারণ। বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচেও নষ্ট হয়েছে দুই ঘণ্টারও বেশি সময়। যদি ফাইনাল ম্যাচ টাই হয় কিংবা বৃষ্টিতে খেলা ভেস্তে যায়, তাহলে কী হবে? সুপার ওভার হবে কি?
শনিবার বার্বাডোজে যদি বৃষ্টি হয়, তাহলে চিন্তার কিছু নেই। ফাইনালের জন্য এক দিন রিজার্ভ ডে রাখা হয়েছে। শনিবার খেলা পুরোপুরি না হলে বা অল্প খেলা হলে, তা রবিবার সম্পূর্ণ করা যাবে। তবে যদি দু’দিনই খেলা না হয়, তাহলে দু’দল যুগ্মভাবে ট্রফি জিতবে। এটি দক্ষিণ আফ্রিকার জন্য প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার সুযোগ।
তবে যদি ম্যাচ টাই হয়, তাহলে সুপার ওভার হবে। প্রথম সুপার ওভার টাই হলে, দ্বিতীয়বার সুপার ওভার হবে। ম্যাচের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপার ওভার চলতেই থাকবে।
২০১৯ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনালের অভিজ্ঞতা থেকে আইসিসি এই নিয়ম চালু করেছে। সেই বছর ৫০ ওভারের ম্যাচ এবং সুপার ওভার দু'টোই টাই হয়েছিল। শেষ পর্যন্ত বেশি চার মারার জন্য ইংল্যান্ড জিতে যায়। এই নিয়ম নিয়ে সমালোচনার পর আইসিসি নিয়ম বদল করে জানায়, ম্যাচের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপার ওভার চলবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live