বিপদে আর্জেন্টিনা, নিষিদ্ধ হলেন কোচ লিওনেল স্কালোনি
কোপা আমেরিকায় টানা দুই ম্যাচে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও বিপাকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামার আগে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
পরপর দুই ম্যাচে বিরতির পর দলকে দেরিতে মাঠে নামানোর কারণে শাস্তি পেয়েছেন স্কালোনি। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই বিশ্বকাপজয়ী কোচ। শুক্রবার (২৮ জুন) দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ডিসিপ্লিনারি কমিশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময় রোববার সকালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারবেন না স্কালোনি। এমনকি ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও থাকতে পারবেন না তিনি। এদিকে, মেসিরও এই ম্যাচে খেলার সম্ভাবনা কম। ফলে, স্কালোনির অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য আরও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।
প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে। সেই ম্যাচে বিরতির পর কানাডা মাঠে নামলেও আর্জেন্টিনা পাঁচ মিনিট দেরি করে আসে। ম্যাচ শেষে কানাডার কোচ এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টিনার শাস্তি দাবি করেন।
দ্বিতীয় ম্যাচে চিলিকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচেও বিরতির পর দুই মিনিট দেরিতে মাঠে ফেরে আর্জেন্টিনা। কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী, বিরতির পর সঠিক সময়ে মাঠে না ফিরলে প্রথমবার সতর্ক করা হয়, এবং দ্বিতীয়বার নিয়ম ভঙ্গ করলে শাস্তির মুখোমুখি হতে হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live