ভারত না দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শিরোপা জিতবে কেন দল ভবিষ্যদ্বাণী করলেন গেইল
আজ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত। প্রথম বারের মত আইসিসির কোনো মেগা ইভেন্টের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আর নিজেদের প্রথম ফাইনালেই বাজিমাত করতে চায় তারা। নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতে ইতিহাস করতে চায় দলটি। অন্য ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত জিততে চান দ্বিতীয় ট্রপি। শনিবার (২৯ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ভারত-দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ফাইনালে শিরোপা জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিস গেইল। তিনি মনে করেন ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে।
দ্য ইউনিভার্স বস বলেন, ‘ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বার্বাডোজে তাদের জায়গাটা প্রাপ্য। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলা এমন দুটি দল থেকে একটি বাছাই করা আসলেই কঠিন।’
শিরোপা জয়ের দৌড়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভারত কিছুটা হলেও এগিয়ে থাকবে বলে মনে করেন গেইল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি ফাইনালে অভিজ্ঞতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রোববার ভারত আত্মবিশ্বাসী হবে। তাদেরকে হারানো কঠিন হবে। কারণ, তাদের ব্যাটিং গভীরতা অনেক এবং বুমরার মতো একজন বিশ্বমানের ডেথ বোলার আছে যে প্রতিপক্ষের হৃদয় ভেঙে দিতে পারে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live