শান্ত’র অধিনায়কত্ব ও সাকিব মাহমুদউল্লাহর ব্যাপারে যা জানালো বিসিবি
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ ১৭ বছর সুপার এইটে উঠে বাংলাদেশ। বোলাদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে সুপার এইটে উঠার যোগ্যতা আর্জন করে বাংলাদেশ। শুধু একটা ম্যাচে ১৬০ রান করে বাংলাদেশ। বাকি প্রায় সব গুলো ম্যাচে বল প্রতি রান করতে ব্যর্থ হয় টাইগার ব্যাটাররা। এই জন্য দায়ি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা।
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ তামিম কেউ ভালো করতে পারেনি এবারের বিশ্বকাপে। তার প্রভার পড়েছে ম্যাচে। তবে পুরো দায় শান্ত লিটনদের না। দলে দুই সিনিয়ার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানও ব্যর্থ এবারের বিশ্বকাপে। প্রশ্ন উঠে শান্ত’র অধিনায়কত্ব নিয়েও। এবার ভক্ত-সমর্থকদের প্রশ্নের জবাব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শনিবার (২৯ জুন) গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল বলেন, ‘আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি।’
তিনি যোগ করেন, ‘তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে। আমার মনে হয়, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। কিন্তু এই মুহূর্তে অধিনায়ক পরিবর্তন হবে কি না, ভবিষ্যতেও হবে কি না, এ বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারব না। সবকিছু বোর্ডের সিদ্ধান্তে হয়। শান্তকে আমরা এই বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি। বাকিটা বোর্ডের ইচ্ছা।’
এদিকে বিশ্বমঞ্চে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি দলের সিনিয়র দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের নিয়ে জালালের মন্তব্য, ‘সাকিব-মাহমুদউল্লাহ কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে, তারাই খেলবে। এখন যারা খেলছে, তারা সবাই পারফর্ম করেই এসেছে। যারা টি-টোয়েন্টি দলে গিয়েছে, প্রত্যেকেই সামর্থ্য দেখিয়েই টিমে ছিল। দলের মধ্যে পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা