এক নজরে দেখেনিন বাংলাদেশসহ টি-২০ বিশ্বকাপ থেকে প্রতিটি দল যত টাকা পেল
গতকাল পার্দা নেমেছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ১৩ বছর পর কোনো আইসিসি শিরোপা জিতলো ভারত। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর আইপিএল চ্যাম্পিয়নের চেয়েও বেশি টাকা পেয়েছে ভারত। এ বছরের পুরস্কার মূল্য ছাড়িয়ে গেছে আইপিএলের পুরস্কারমূল্যকেও। বিশ্বকাপের জন্য আইসিসি মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করে।
চ্যাম্পিয়ন হিসেবে ভারত পেয়েছে ২৪ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা)। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতা নাইট রাইডার্স এবার পেয়েছিল ২০ কোটি টাকা।
অন্যদিকে রানার্সআপ হিসেবে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১২ লাখ ৮০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১৫ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা)। সেমিফাইনালে বিদায় নেয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান পুরস্কারমূল্য হিসাবে পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার।
পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ আর্থিক পুরস্কার হিসাবে পেয়েছে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার। সুপার এইট পর্ব থেকে বিদায় নেয়া অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং আমেরিকা এই টাকা পুরস্কার হিসাবে পেয়েছে।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ১২টি দেশ পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, নিউজিল্যান্ড, উগান্ডা, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live