বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, আছেন এক বাংলাদেশী
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ ১৭ বছর সুপার এইটে উঠে বাংলাদেশ। বোলাদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে সুপার এইটে উঠার যোগ্যতা আর্জন করে বাংলাদেশ। শুধু একটা ম্যাচে ১৬০ রান করে বাংলাদেশ। বাকি প্রায় সব গুলো ম্যাচে বল প্রতি রান করতে ব্যর্থ হয় টাইগার ব্যাটাররা। এই জন্য দায়ি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা।
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ তামিম কেউ ভালো করতে পারেনি এবারের বিশ্বকাপে। তার প্রভার পড়েছে ম্যাচে। তবে পুরো দায় শান্ত লিটনদের না। দলে দুই সিনিয়ার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানও ব্যর্থ এবারের বিশ্বকাপে। তবে এবারের বিশ্বকাপে ব্যাটারদের কাঁপন ধরিয়েছেন বাংলাদেশের বোলাররা। তার মধ্যে রিশাদ অন্যতম। বাংলাদেশের পক্ষে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তো হয়েছেনই, জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশেও।
চারিথ আসালাঙ্কাকে দিয়ে শুরু। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এরপর আরও ১৩ উইকেট নেন রিশাদ হোসেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি ছয়ে। তার পুরস্কার পেলেন আসরের সেরা একাদশে জায়গা পেয়ে। এই দলের নেতৃত্বভার আফগানিস্তানের রশিদ খানের কাঁধে। প্রথমবার দলকে সেমিফাইনালে তুলেছেন তিনি।
বাঘা বাঘা ব্যাটারদের শিকার করেছেন রিশাদ। ডেভিড মিলার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, রিশভ পন্ত, শিভম দুবে, রহমানউল্লাহ গুরবাজ, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের মতো ব্যাটারদের উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এরা প্রত্যেকে মারকাটারি ব্যাটার হিসেবেই পরিচিত।
এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় জাসপ্রিত বুমরাহ। সর্বোচ্চ উইকেট শিকারি না হলেও তিনি এত প্রভাব রেখেছেন যে, কর্তৃপক্ষ তাকে এড়িয়ে যেতে পারেনি। অবধারিতভাবেই দলে জায়গা করে নিয়েছেন এ পেসার। তার সঙ্গী টুর্নামেন্টের সর্বোচ্চ দুই উইকেটশিকারি ফজলহক ফারুকী ও আর্শদীপ সিং, দুজনই নিয়েছেন ১৭টি করে উইকেট। বুমরাহর শিকার ১৫।
সেরা একাদশে অলরাউন্ডার দুজন, হার্দিক পান্ডিয়া ও মার্কাস স্টোইনিস। হার্দিক ফাইনালে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন হেইনরিখ ক্লাসেনের উইকেট নিয়ে। বিধ্বস্ত আইপিএল শেষে বিশ্বকাপজুড়েই ছন্দে ছিলেন তিনি। ১১ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৪৪ রান।
ব্যাটার হিসেবে সেরা একাদশে রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ, ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার ও ত্রিস্টান স্টাবস। ২৮১ রান নিয়ে গুরবাজ এবারের আসরের সর্বোচ্চ সংগ্রাহক। জায়গা হয়নি ফাইনালের সেরা বিরাট কোহলি ও দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক রোহিত শর্মার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা